গোবিন্দ রায়: মাওবাদীদের অর্থ জোগানের অভিযোগ। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ’র জালে কলকাতারই এক ব্যবসায়ী। রাঁচি ইউনিটের আধিকারিকরা মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে। ট্রানজিট রিমান্ডের জন্য বুধবার ব্যবসায়ীকে কলকাতায় এনআইএ’র (NIA) বিশেষ আদালতে তোলা হবে।
এনআইএ সূত্রে খবর, ধৃত ব্যবসায়ীর নাম মহেশ আগরওয়াল। আধুনিক পাওয়ার নামে একটি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সে। অভিযোগ, মাওবাদীদের আর্থিক সাহায্য করে ওই ব্যবসায়ী। মঙ্গলবার রাতে মহেশ তার কলকাতার বাড়ি থেকে বেরোচ্ছিল। ঠিক সেই সময় রাঁচি ইউনিটের আধিকারিকরা তাকে গ্রেপ্তার করে। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় এনআইএ আধিকারিকরা। বুধবার তাকে এনআইএ আদালতে তোলা হবে। ট্রানজিট রিমান্ডে তাকে নেওয়ার আরজি জানানো হবে বলে এনআইএ সূত্রে খবর।
[আরও পড়ুন: দু’দিন বাদে ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ২ লক্ষ ৮৩ হাজার]
এনআইএ’র রাঁচি ইউনিটের আধিকারিকরা মাওবাদী সংগঠনের বিরুদ্ধে তদন্ত করছেন। তদন্ত করতে গিয়ে মাওবাদী সংগঠনের সঙ্গে কলকাতার ব্যবসায়ীর যোগসূত্র নজরে আসে। তার জেরেই গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যবসায়ীকে। কী কারণে মাওবাদীদের অর্থের জোগান দিত মহেশ আগরওয়াল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতকে জেরা করে আরও নানা তথ্য সামনে আসবে বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে হুগলি থেকে মনোজ চৌধুরী নামে এক মাওবাদী নেতাকে গ্রেপ্তার করা হয়। তিন বছর ধরে ওই মাওবাদী নেতাকে খুঁজছিল এনআইএ। তার সঙ্গে ব্যবসায়ী মহেশ আগরওয়ালের কোনও যোগাযোগ ছিল কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: স্কুলছুটদের ফের স্কুলে ফেরাতে হবে, জনস্বার্থ মামলা কলকাতা হাই কোর্টে]
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের