অর্ণব আইচ: খাস কলকাতায় ধর্ষণ! পানশালায় বন্ধুত্ব। তার পরই ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। এর পরই শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের হয়। মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেক্সপিয়র সরণী থানা এলাকার একটি অভিজাত পানশালাতে দুজনের পরিচয় হয়েছিল। কয়েক মিনিটেই বন্ধু হয়ে যায় দুজনে। এর পর নিজের গাড়িতে চড়িয়ে তরুণীকে নিজের ফ্ল্যাটে নিয়ে যান অভিযুক্ত। সেখানেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ। প্রথমে সল্টলেক ও পরে শোভাবাজারের ফ্ল্যাটে ধর্ষণ করা হয় বলে জানিয়েছেন তরুণী।
[আরও পড়ুন: ‘পরমাণু শক্তিধর সত্যিকারের ইসলামিক দেশ ‘, ব্রিটেনকে খোঁচা ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর]
শ্যামপুকুর থানায় গত ১৫ জুলাই অভিযোগ দায়ের হয়। অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাতে অভিযুক্ত দীপ মুখোপাধ্যায়কে গ্রেপ্তার হয়। এদিন অভিযুক্তকে আদালত তোলা হয়।
[আরও পড়ুন: আর ‘সব কা সাথ’ নয়! হিন্দুত্বের পথে হেঁটে সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার ডাক শুভেন্দুর]
সর্বশেষ খবর
-
গৃহস্থের কোন ভুলে ঘন হয় না বাড়িতে পাতা দই? ৬টি বিষয়ে মাথায় রাখলেই কাজ হাসিল!
-
পিঠে বাঁধা ছোট বোন, নেপালের বিধ্বস্ত পথে মা-বাবার খোঁজে দিশাহারা খুদে দাদা! ভাইরাল ভিডিও
-
‘এবার ফিরলে একা ফিরব না…’, দেব-শুভশ্রী জুটির নস্ট্যালজিয়া উসকে প্রকাশ্যে ‘দেশু ৭’র টিজার
-
ফের দিল্লিতে গণধর্ষণ! মাঝরাতে ফাঁকা বাসে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার চালক-কন্ডাকটর
-
৩১ মে পর্যন্ত বাড়ল ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ, ‘তবে এটাই শেষ’, জানাল সুপ্রিম কোর্ট