অভিরূপ দাস: ১৪ মাস ধরে জেলে বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। এমতাবস্থায় এলাকা উন্নয়ন নিয়ে অভিযোগ নয়, বরং কলকাতা পুরসভায় ফোন করে এলাকার বাসিন্দারা বলছেন, “দারুণ কাজ হচ্ছে। অসংখ্য ধন্যবাদ।” সৌজন্যে মেয়র ফিরহাদ হাকিম।
জেলবন্দি বিধায়কের এলাকা থেকে ফোন এলেই দ্রুত কাজ সারতে বলেছেন মেয়র। এরই মধ্যে ওই এলাকায় একাধিক কাজ করে ফেলেছেন মেয়র। কিছু কাজ চলছে দ্রুত গতিতে। বেহালা পর্ণশ্রী শকুন্তলা পার্ক সংস্কারের কাজ শুরু করে দিয়েছেন মেয়র। বেহালার সরকারি বাসস্ট্যান্ডের পাশে বাজারে যাওয়ার জলকাদা রাস্তা মেরামতে বসিয়ে দিয়েছেন পেভার ব্লক।
[আরও পড়ুন: বিশ্বকাপের দলে জায়গা পাওয়ায় বিস্মিত হয়েছিলেন, স্বীকারোক্তি অশ্বিনের]
এদিকে এদিন পার্থ চট্টোপাধ্যায়ের এলাকা থেকে মেয়রের কাছে আর্জি জানান, দ্বৈপায়ন বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “পার্থ চট্টোপাধ্যায় নিজের বিধায়ক তহবিলের টাকায় একটা যাত্রী প্রতীক্ষালয় তৈরি করেছিল। ওটার অবস্থা খুব খারাপ। একটু দেখুন।” তা শোনার পর সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারিং বিভাগকে নির্দেশ দেন মেয়র। বলেন, “যাত্রী প্রতীক্ষালয়টির দিকে নজর দিন। ওটার অবস্থা খারাপ। ভালো করে বানিয়ে দিতে হবে। বিধায়ক তহবিলের টাকায় ওটা তৈরি হয়েছিল। তারপর দেখভালের অভাবে ভেঙে গিয়েছে।” উল্লেখ্য, বরো ইঞ্জিনিয়াররা পার্থ চট্টোপাধ্যায়ের বিধায়ক তহবিলের টাকায় এই যাত্রী প্রতিক্ষালয় তৈরি করেছিল।
[আরও পড়ুন: কাপ যুদ্ধের মঞ্চে শচীন-গেইলের কোন রেকর্ড ভাঙার অপেক্ষায় রোহিত?]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার