সুব্রত বিশ্বাস: সঙ্গিনী হয়তো কুলীন হয়েছে। তাই মেট্রো স্টেশনের আনাচে-কানচে হতে পারে তার ঠিকানা। এই ভাবনাতেই টালিগঞ্জ মেট্রো স্টেশনে সঙ্গীর খোঁজে সটান ঢুকে পড়ল হনুমান। কোথায় পাব তারে? খুঁজতে খুঁজতে একবার আপ প্ল্যাটফর্মে না পেয়ে আবার ডাউনে ঝাঁপ। হনুমান বলে কথা, থার্ড লাইনের তোয়াক্কা করেনি। লম্ফঝম্ফে কাঁপিয়ে তুলল প্ল্যাটফর্ম।
একেবারে অফিস-টাইমে হনুমানের এই কীতির্তে রীতিমতো নাজেহাল দশা যাত্রীদের। প্ল্যাটফর্ম ছেড়ে দৌড় ঝাঁপে একেবারে বাইরে আশ্রয় নিলেন অনেকেই। আধঘণ্টারও বেশি সময় ধরে দুই প্ল্যাটফর্মে দাপিয়ে বেড়ালো মরুত-নন্দন। অনেকেই সংকটমোচানের সাক্ষাৎ পেয়ে দূর থেকেই প্রণাম ঠুঁকলেন। ধ্বনিত হল ‘জয় হনুমান’ও।
[আরও পড়ুন: লটারি জিতে রাতারাতি কোটিপতি! টাকা হাতাতে খুনের আশঙ্কায় থানার দ্বারস্থ কিশোর]
একদিকে ভক্তি, অন্যদিকে আতঙ্ক থেকে মুক্তি পেতে যখন দুই যুযুধান যাত্রীদের দু-মুখীনীতি, ঠিক এই সময়ে মেট্রোর শিফ্ট ইনচার্জ রাজীব দাস রিজেন্ট পার্ক থানায় অসহয়তার বিষয়টি জানিয়ে ফোন করেন। থানা দ্বারস্থ হয় বন দপ্তরের। ততক্ষণ আরপিএফ নেমে পড়ে মাঠে। কিন্তু কে বাঁধবে বিড়ালের গলায় ঘণ্টা! অর্থাৎ হনুমানকে তাড়াবে কে। দীর্ঘ লম্ফঝম্পের পর সবে মাত্র আপ প্ল্যাটফর্মে সাময়িক বিশ্রামের জন্য বসেছেন হনুমানজী। আরপিএফ কর্মীরা লাঠি নিয়ে প্রস্তুত হন। এরপর এক পা দু’পা করে এদিয়ে হনুমানটিকে নিয়ে যান প্ল্যাটফর্মের শেষ প্রান্তে। হনুমানকে সেখানে কিছু সময় দেওয়া হয় বিশ্রামের জন্য।
এরপর খানিকটা অন্যমনস্ক হতেই বুট আর লাঠির যুগ্ম শব্দে প্ল্যাটফর্ম কাঁপিয়ে তাড়া করা হয় হনুমানটিকে। সম্বিত ফিরে পাওয়ার আগেই সে লম্বা লাফ দেয় কারশেডের ভিতরে। স্বস্তি ফিরে পান যাত্রীরা। স্থানীয় দোকানিরা জানিয়েছেন, হনুমানটি পুরুষ। সঙ্গী নিয়ে ঘুরে বেড়াত বাইরে। কিছুদিন একাই ঘুরছে। সঙ্গী হারিয়ে বেচারা একা হয়ে পড়াতেই হয়তো তার খোঁজে ঢুকে পড়েছিল মেট্রোর স্টেশনে। তবে ততটুকু সময়ে যে যা তাণ্ডব করল, তাতেই যাত্রীদের হাল এক্কেবারে বেহাল।
[আরও পড়ুন: NRC, CAA’র পর NPR-এর কাজও স্থগিত রাজ্যে, নবান্ন থেকে জারি নির্দেশিকা]
সর্বশেষ খবর
-
দুরন্ত পারফরম্যান্সেও শেষরক্ষা হল না, আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিরুদ্ধে জয় হাতছাড়া মিশরের
-
ইউপিএসসি প্রিলিমস-এর ফলপ্রকাশ, পাশ করল কত হাজার?
-
মা-বাবাকে ছাড়া বড় হওয়া, স্পেনকে আটকে চোখে জল! কে এই কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা?
-
নবান্নে শুভেন্দু-প্রসূন সাক্ষাৎ, বাংলায় বড় বিনিয়োগের সম্ভাবনা?
-
বিশ্বকাপে অঘটনের শুরু! কেপ ভার্দের ‘বুড়ো’ গোলকিপারের হাতে আটকে গেল স্পেন, ব্যর্থ বদলি ইয়ামালও