Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Nirmal Dutta Arrest

বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার, নির্মল দত্তের বিরুদ্ধে কী অভিযোগ?

বিধাননগরে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্ত। ভোটারদের ভয় দেখানো ও প্রভাবিত করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। গতকালই এই অভিযোগে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ্বত মুখোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতে বিধাননগরের তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতাকে।

ফারুক আলম
ফারুক আলম

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ১৭:১৪

link
ফারুক আলম
ফারুক আলম

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ১৭:১৪

options
link
বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার, নির্মল দত্তের বিরুদ্ধে কী অভিযোগ? zoom
বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার।
Advertisement

ফের ভোটের মুখে ধরপাকড়। বিধাননগরে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্ত (Nirmal Dutta Arrest)। ভোটারদের ভয় দেখানো ও প্রভাবিত করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। গতকালই এই অভিযোগে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ্বত মুখোপাধ্যায়। বিধাননগরের সিপি-র সঙ্গে দেখা করেন বিজেপি প্রার্থী। সেই অভিযোগের ভিত্তিতে বিধাননগরের তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতাকে। নির্মল দত্তের স্ত্রী বিধাননগরের ৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।

প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে একটি সভায় বলতে শোনা যায়, “দত্তাবাদ এলাকার মানুষ কে, কোথায় ভোট দেয় আমরা জেনে যাব, আধার কার্ড, ভোটার কার্ড সব আমাদের কাছে আছে।” আর এই মন্তব্যের পরেই আসরে নামে বিজেপি।

উল্লেখ্য, ১৩ এপ্রিল সল্টলেকের একটি সভায় নির্মল দত্তের মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত। প্রকাশ্য সভা থেকে হুমকির অভিযোগ ওঠে প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। বিধাননগর ৩৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে একটি সভায় বলতে শোনা যায়, “দত্তাবাদ এলাকার মানুষ কে কোথায় ভোট দেয় আমরা জেনে যাব, আধার কার্ড, ভোটার কার্ড সব আমাদের কাছে আছে।” আর এই মন্তব্যের পরেই আসরে নামে বিজেপি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভোটারদের ভয় দেখানো ও প্রভাবিত করার অভিযোগে বিধাননগর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ্বত মুখোপাধ্যায়। নির্মল দত্তের বিরুদ্ধে কমিশনেও অভিযোগ দায়ের করেন তিনি। বিজেপির অভিযোগের ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা নির্মল দত্তকে। আজ বিধাননগর আদালতে পেশ করা হয় তাঁকে। ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। যদিও তৃণমূল নেতার অভিযোগ, “পুরোটাই বিজেপির চক্রান্ত। আমাকে ফাঁসানো হচ্ছে।” উল্লেখ্য, এর আগেও দত্তাবাদ এলাকায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ছিল নির্মল দত্তের বিরুদ্ধে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.