অর্ণব আইচ: করোনা রোখার একমাত্র পথ সংস্পর্শ এড়ানো। তাই রমজান মাসে কেনাকাটা করার সময়ও দূরত্ব যাতে বজায় থাকে, প্রত্যেক থানার ওসি ও পুলিশকর্তাদের সেদিকে নজর রাখার নির্দেশ দিলেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। শুধু সামাজিক দূরত্ব বজায়ই নয়, ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্যই মাস্ক পরা বাধ্যতামূলক।
এদিন কলকাতার পুলিশ কমিশনার আধিকারিকদের নির্দেশ দেন যে, যাঁরা রমজান মাসে রোজা রাখছেন, তাঁদের কেনাকাটার ক্ষেত্রে যেন কোনও অসুবিধা না হয়। তবে কেনাকাটার সময় প্রত্যেককেই অবশ্যই পারস্পরিক দূরত্ব মেনে চলতে হবে। কোথাও ভিড় করা যাবে। ভিড় নজরে পড়লে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে পুলিশ আধিকারিকদের। এছাড়াও যাঁরা কেনাকাটা করবেন, তাঁদের প্রত্যেককে মাস্ক পরতেই হবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই এ বিষয়ে লালবাজার পক্ষ থেকে প্রত্যেকটি থানাকে সতর্ক করা হয়েছে। শনিবারও মাস্ক না পরায় শহর থেকে পুলিশ ১২০ জনকে গ্রেফতার করেছে। কেউ যাতে রাস্তায় থুতু না ফেলেন, সে বিষয়েও চলছে জোর নজরদারি। এদিনও ২১ জনকে থুতু ও পিক ফেলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। লকডাউনের সময় সাধারণ মানুষকে যেভাবে পুলিশ সাহায্য করছে, তার প্রশংসা করে বেশ কয়েকজন শহরবাসী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাঁদের স্বাগত জানিয়েছেন পুলিশ কমিশনার।
[আরও পড়ুন: লকডাউনে নির্জনতার সুযোগে চুরির ছক! ধরা পড়তেই বেধড়ক মার ২ যুবককে]
প্রসঙ্গত, করোনার দাপটে স্তব্ধ বিশ্ব। পুরনো রেকর্ড ছাপিয়ে মৃত্যুর হার বেড়েছে মার্কিন মুলুকে। চিন্তায় প্রশাসন। ভারতে আক্রান্তের হার বৃদ্ধি মাত্র ৬ শতাংশ। শনিবার আশার কথা শুনিয়েছিল স্বাস্থ্যমন্ত্রক। তবে রবিবার সকালেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৬ হাজার। মৃত্যু হয়েছে ৮২৪ জনের। সুস্থ হয়েছেন ৫৮০৪ জন। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ মেনে শর্তসাপেক্ষে বিভিন্ন রাজ্যে খুলেছে দোকানপাট।
[আরও পড়ুন: বাজার বন্ধ থাকার আতঙ্কে রাতেই খুলল দোকানপাট, সংঘর্ষ-লাঠিচার্জে উত্তপ্ত বেলুড়]
সর্বশেষ খবর
-
৯ জেলা পরিষদ সদস্যকে ঘাড়ধাক্কা কালীঘাট তৃণমূলের! সোশাল মিডিয়ায় মহুয়া লিখলেন, ‘স্বার্থপর গদ্দার’
-
বাঘের সঙ্গে লড়াই অমিতাভের! অভিষেকের জন্মের পরই কেন এমন ‘চ্যালেঞ্জ’ নেন বিগ বি?
-
কলকাতা থেকে মাত্র ৪ ঘণ্টার দূরত্বে পাহাড়-ঝরনায় ঘেরা ৫ অফবিট ডেস্টিনেশন, ঘুরে আসুন সপ্তাহান্তে
-
উমর খালিদের বই ‘ফ্র্যাকচার্ড কমিউনিটিস’ নিয়ে আলোচনা, শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল করল জেএনইউ
-
মসলিন সুতোর বুননে বিশেষ শাড়ি, অনন্য ডিজাইন, রাষ্ট্রপতি পুরস্কার পেলেন ফুলিয়ার ২ শিল্পী