Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬
Son staying with his father's dead body for three months

গড়ফায় রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া, ৩ মাস ধরে বাবার দেহ আগলে রাখলেন ছেলে

আচমকা পুলিশি তল্লাশিতে উদ্ধার বৃদ্ধের কঙ্কাল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২২, ২০২১, ১৪:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২২, ২০২১, ১৪:৫২

options
link
গড়ফায় রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া, ৩ মাস ধরে বাবার দেহ আগলে রাখলেন ছেলে zoom
ছবি: প্রতীকী

অর্ণব আইচ: গড়ফায় রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া। তিন মাস ধরে বাবার দেহ আগলে রাখলেন ছেলে। আচমকা পুলিশি তল্লাশিতে উদ্ধার বৃদ্ধের কঙ্কাল। গড়ফা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। বৃদ্ধের ছেলেকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ।

সংগ্রাম দে নামে বছর সত্তরের ওই বৃদ্ধ প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টরের কাছে গাঙ্গুলি পুকুরে ছেলে এবং স্ত্রীকে নিয়ে থাকতেন। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে কর্মরত ছিলেন তিনি। স্ত্রী পক্ষাগাতগ্রস্ত। বৃদ্ধের শারীরিক অবস্থাও বিশেষ ভাল ছিল না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘২ জনকে মেরে এসেছি, আরও মারব’, ছুরি হাতে দম্পতির উপর হামলার পর হুমকি আততায়ীর]

তিন মাস ধরে প্রতিবেশীরা ওই বৃদ্ধকে দেখতে পাওয়া যাচ্ছিল না। তাতেই সন্দেহ হয় প্রতিবেশীদের। বৃদ্ধের ছেলেকে জিজ্ঞাসাবাদেও কোনও সুস্পষ্ট উত্তর মেলেনি। তাতেই সন্দেহ হয় প্রতিবেশীদের। গড়ফা থানার পুলিশকে জানান তাঁরা। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। বাড়িতে ঢুকেই অবাক হয়ে যান পুলিশকর্মীরা। তাঁরা দেখেন বিছানায় পড়ে রয়েছে বৃদ্ধের কঙ্কাল। পাশেই বসেছিলেন বৃদ্ধের ছেলে কৌশিক দে। একই বিছানায় শুয়েছিলেন বৃদ্ধের পক্ষাঘাতগ্রস্ত স্ত্রী-ও।

পুলিশ তড়িঘড়ি বৃদ্ধের কঙ্কালটি উদ্ধার করে। ছেলে কৌশিককে আটক করেছে পুলিশ। বৃদ্ধের স্ত্রীর দাবি তাঁর বছর চল্লিশের ছেলে মনে করতেন, এভাবে রেখে দিলে হয়তো একদিন বেঁচে যাবেন বৃদ্ধ। সে কারণে প্রায় তিন মাস ধরে দেহ আগলে রেখেছিলেন। বৃদ্ধের স্ত্রীর দাবি খতিয়ে দেখা হচ্ছে। কৌশিককে জেরা করেই পুরো ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব বলেই মনে করা হচ্ছে। গড়ফা থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

[আরও পড়ুন: এ কেমন মানসিকতা! বিয়ের বিজ্ঞাপনে হবু স্ত্রীর স্তন ও কোমরের মাপ নির্দিষ্ট করে দিল যুবক]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.