সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’র কারণে শুনানির নোটিস পাঠানো হয়েছে সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিকে। সেই তালিকায় রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ নবতিপর অমর্ত্য সেন, বিশিষ্ট কবি জয় গোস্বামী, বিশ্বকাপজয়ী ক্রিকেটার মহম্মদ শামি, টলিউড সুপারস্টার দেব ওরফে দীপক অধিকারীরা। নির্বাচন কমিশনের এই পদক্ষেপে তাঁদের অযথা হেনস্তা হচ্ছে, এই অভিযোগ তুলে এবং এর প্রতিবাদ জানিয়ে শনিবার মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পালটায় রবিবার চিঠি পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে শুভেন্দু অধিকারীর সাফ বক্তব্য, বহু মানুষ ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’র কারণে শুনানির নোটিস পেয়েছেন। সমাজের বিশিষ্টরা ব্যতিক্রম নন। তাঁদেরও আর পাঁচজনের মতো নোটিস পাঠানো হয়েছে, এটা আইনের বিষয়। এনিয়ে আপত্তির কোনও কারণ নেই।
I have written to the Hon’ble Chief Election Commissioner of India, Shri Gyanesh Kumar, strongly countering the baseless, blown out of proportion and exaggerated allegations made by Chief Minister Mamata Banerjee in her letter dated January 10, 2026, regarding the Special… pic.twitter.com/ABBJV2fg24
— Suvendu Adhikari (@SuvenduWB) January 11, 2026
তিন পাতার চিঠিতে শুভেন্দুর আরও বক্তব্য, এসআইআর নিয়ে কমিশনের পদক্ষেপ যথাযথ এবং নিরপেক্ষ। প্রত্যেক নাগরিকের অধিকার সুরক্ষিত করা কমিশনের লক্ষ্য। এর মধ্যে কোনও পক্ষপাতিত্ব নেই। এ প্রসঙ্গে তাঁর আরও অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ ঔদ্ধত্যপূর্ণ। নিজেদের রাজনৈতিক উদ্দেশে এসব আপত্তি।
তিন পাতার চিঠিতে শুভেন্দুর আরও বক্তব্য, এসআইআর নিয়ে কমিশনের পদক্ষেপ যথাযথ এবং নিরপেক্ষ। প্রত্যেক নাগরিকের অধিকার সুরক্ষিত করা কমিশনের লক্ষ্য। এর মধ্যে কোনও পক্ষপাতিত্ব নেই। এ প্রসঙ্গে তাঁর আরও অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ ঔদ্ধত্যপূর্ণ। নিজেদের রাজনৈতিক উদ্দেশে এসব আপত্তি। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির নির্যাস থেকে তাঁর এটাই বক্তব্য, এসআইআর প্রক্রিয়াকে সম্পূর্ণ ঘেঁটে দেওয়াই তাঁর লক্ষ্য। মুখ্য নির্বাচনী কমিশনারকে চিঠিতে শুভেন্দুর আবেদন, পশ্চিমবঙ্গে যেভাবে এসআইআর চলছে, তেমন চলুক, কারও কোনও আপত্তিতে কমিশন যেন কর্ণপাত না করে, তাও উল্লেখ করেছেন তিনি।
সর্বশেষ খবর
-
গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন? অস্ত্র মামলায় আদালতে আত্মসমর্পণ খান স্যরের
-
বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের অগ্রগতি, হকারের পুনর্বাসনের আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিধায়ক কৌস্তভের
-
কেন ভাঙা হবে না পুরবোর্ড? ৭২ ঘণ্টায় জবাব চাইল রাজ্য, এবার কলকাতা পুরসভায় প্রশাসক!
-
‘পদে পদে বাধা দিত আগের সরকার’, চিংড়িঘাটায় মেট্রোর কাজ দেখে তৃণমূলকে তোপ রেলমন্ত্রী বৈষ্ণবের
-
‘গিলগিট-বালটিস্তান ভারতের অংশ’, অধিকৃত কাশ্মীরে নির্বাচনের মাঝেই পাকিস্তানকে কড়া বার্তা নয়াদিল্লির