সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেলে চাকরির পরীক্ষাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সল্টলেক সেক্টর ফাইভে৷ সময় মতো পরীক্ষা শুরু না হওয়ায় পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরের অভিযোগ উঠেছে উত্তেজিত পরীক্ষার্থীদের বিরুদ্ধে৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী৷ অভিযোগ, তাঁদের লক্ষ্য করেও পাথর ছোঁড়ে বিক্ষোভকারীরা৷ বাধ্য হয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় রণক্ষেত্রের রূপ নেয় গোটা সেক্টর ফাইভ চত্বর৷
[ফের পিছোল প্রধানমন্ত্রীর জনসভা, ২৮ জানুয়ারি আসছেন না মোদি ]
জানা গিয়েছে, বুধবার সল্টলেকের সেক্টর ফাইভের টিসিএস গীতবিতানে রেলের লোকো পাইলট পদের পরীক্ষা ছিল৷ এই পরীক্ষার জন্য দূরদূরান্ত থেকে অনেক পরীক্ষার্থী সেখানে হাজির হয়েছিলেন৷ পরীক্ষার্থীরা জানান, দুপুর সাড়ে তিনটের সময় তাঁদের পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হয়৷ চারটের সময় সমস্ত নিয়মাবলী মিটিয়ে নিজ নিজ পরীক্ষা হলে প্রবেশ করানো হয়৷ সাড়ে চারটে থেকে তাঁদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল৷ অভিযোগ, সন্ধ্যা ছ’টা বেজে গেলেও পরীক্ষা শুরু করেনি কর্তৃপক্ষ৷ কেবল তাঁদের জানান হয়, সার্ভার স্লো থাকার কারণে পরীক্ষা শুরু করতে দেরি হবে৷
[এনআরএস হাসপাতালে শিশুকে কামড় কুকুরের]
সূত্রের খবর, এরপরেই কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হন পরীক্ষার্থীরা৷ অভিযোগ পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর শুরু করেন পরীক্ষার্থীরা৷ ঘটনাস্থলে আসে পুলিশ৷ তাঁদের উপরেও ইট ছুঁড়তে শুরু করেন প্রতিবাদীরা৷ অবশেষে পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে বিধাননগর কমিশনারেটের পুলিশ বাহিনী। বুধবার রাতেও থমথমে রয়েছে এলাকা৷ মোতায়েন রয়েছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
দুর্দিনে ভরসা বাম-কংগ্রেস! ভরাডুবির পর মমতার মুখে ‘আজাদি’ স্লোগান, প্রশ্ন মিলনের জেল নিয়েও
-
সৎমেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, পরে জামিনে মুক্ত হয়ে ফের নির্যাতন! পাকড়াও ‘গুণধর’ বাবা
-
রাত নামলেই চিৎকার, ভূতুড়ে কান্না, উধাও ২ ছাত্রী! পাঞ্জাবের গার্লস হস্টেলে ভূতের আতঙ্ক
-
রাশিয়ার যুদ্ধে শামিল ছয় শতক আগে মৃত রাজপুত্রও! রণক্ষেত্রের আশ্চর্য কাহিনি
-
বিতর্কের আবহেই ‘বিদ্রোহী’ ২ সতীর্থের সঙ্গে বৈঠকে জ্ঞানেশ কুমার, এসআইআর নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের