Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬

ভোররাতে কালবৈশাখী, লণ্ডভণ্ড দশা শহর কলকাতার

কসবা, সাদার্ন অ্যাভিনিউ, ময়দান, বালিগঞ্জে ভেঙে পড়েছে গাছ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০১৯, ১০:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০১৯, ১০:২৫

options
link
ভোররাতে কালবৈশাখী, লণ্ডভণ্ড দশা শহর কলকাতার zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝড়-বৃষ্টির পূর্বাভাস ছিলই। তবে বসন্তের শুরুতেই যে কালবৈশাখী আসবে, তা কে জানত! সোমবার ভোররাতে প্রবল বৃষ্টি ও ঝোড়া হাওয়ায় একেবারে লণ্ডভণ্ড দশা শহরের। কসবা, সাদার্ন অ্যাভিনিউ, ময়দান, বালিগঞ্জ-সহ শহরের বহু জায়গায় ভেঙে পড়েছে গাছ,হোর্ডিং, ছিঁড়েছে বিদ্যুতের তার। কালবৈশাখীর দাপট দেখা গিয়েছে জেলাতেও। এদিকে প্রবল ঝড়-বৃষ্টিতে শহরে তাপমাত্রার পারদ একধাক্কায় নেমেছে ৫ ডিগ্রি। আগামী ৪৮ ঘণ্টায়ও ঝড়-বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কালবৈশাখীতে শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচলও।

[টাকা দিতে নারাজ বাবা, অভিমানে প্রকাশ্যে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা ছেলের]

Advertisement

পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির নেমেছে উত্তর ভারতে। হাওয়া বদলের মরসুমে এ রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। জানানো হয়েছিল, ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে সোমবার ও মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। বাস্তবে বসন্তের শুরুতে কালবৈশাখীর দাপট দেখল কলকাতা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার ভোরে চারটে থেকে শহর এবং সংলগ্ন অঞ্চলগুলিতে প্রবল ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। সেইসঙ্গে টানা বৃষ্টি। সেই মুহূর্তে হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ৪৪ কিমি। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৫৬ কিমি। সেই হাওয়া আর তুমুল বৃষ্টিতে প্রায় লণ্ডভণ্ড হয়ে গেল কলকাতা। দুর্যোগ থামতে দেখা গেল, কসবা, সাদার্ন অ্যাভিনিউ, ময়দান, বালিগঞ্জ-সহ শহরের বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে গাছ। কোথাও ঝড়ের তাণ্ডবে ভেঙেছে হোর্ডিং, তো কোথাও আবার ছিঁড়েছে তার। টালিগঞ্জের নবীনা সিনেমার কাছে প্রিন্স আনোয়ার শাহ রোডে একটি বাড়ির পাঁচিল ভেঙেছে। বালিগঞ্জে গাড়ির উপর ভেঙেছে বাঁশের কাঠামো। একই ছবি সল্টলেকেও। সেক্টর ফাইভে বহু জায়গা গাছে ভেঙেছে, সেন্ট্রাল পার্কে ক্ষতিগ্রস্ত হয়েছে সরস মেলার স্টলও। স্টল মেরামতি কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। এদিকে আবার শহরের কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত শহরের যান চলাচল স্বাভাবিক।

ছবি: পিন্টু প্রধান

[ মাদক ইঞ্জেকশন দিয়ে খুন? অ্যাপোলোর নার্সের মৃত্যুতে ঘনীভূত রহস্য]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.