গোবিন্দ রায়: নারদ মামলায় (Narada Case) এফআইআর থেকে নাম অপসারণ ও রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ সাংসদ অপরূপা পোদ্দার। মামলা গ্রহণ করেছে আদালত। শুনানি হতে পারে বৃহস্পতিবার।
নারদ মামলা অন্যতম অভিযুক্ত সাংসদ অপরূপা পোদ্দার। ২০১৪ সালের নারদা কান্ডের স্টিং অপারেশন করেছিল ম্যাথিউস স্যামুয়েল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন।
[আরও পড়ুন: ‘বাবাকে দিল্লি নিয়ে যাওয়ার পিছনে বড় টাকার খেলা’, মুকুল উধাও কাণ্ডে ‘রহস্য’ দেখছেন শুভ্রাংশু]
উল্লেখ্য, সিবিআইয়ের দায়ের করা এফআইআরে রাজ্যের শাসকদলের একাধিক নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদ নামে এফআইআর দায়ের করা হয়েছিল। এফআইআরে নাম ছিল সাংসদ অপরূপা পোদ্দারেও।
এ প্রসঙ্গে সাংসদ অপরূপা পোদ্দারের অভিযোগ, সিবিআই এখনও তদন্ত শেষ করতে পারেনি। তাই এবার এফআইআর থেকে নিজের নাম খারিজ এবং রক্ষাকবচের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে আবেদন করেছেন অপরূপা।
[আরও পড়ুন: মা হচ্ছেন ইলিয়ানা ডি’ক্রুজ! সন্তানের বাবা কে? সোশ্যাল মিডিয়া জুড়ে উঠছে প্রশ্ন]
সর্বশেষ খবর
-
খাবারে ‘অখাদ্য’, কলকাতার আরও ২৫ রেস্তরাঁর লাইসেন্স বাতিল
-
‘লাইট ডিউটি’র আবেদন জানাতেই ঘুষ চাইলেন আধিকারিক! অভিযোগ পেয়ে রাতেই ইসিএলে সিবিআই
-
অপেক্ষার অবসান, প্রথম ফোল্ডিং ফোন আনল অ্যাপল, এল আইফোন ১৮ সিরিজও, জানুন দাম ও ফিচার
-
ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ থেকে ইস্তফা হাসিনাকন্যা সায়মার
-
মার্কিন-ইরান সংঘাতে খিলাড়ির টুইস্ট! ট্রাম্পকে কটাক্ষ করতে অক্ষয়কে ‘অস্ত্র’ করল তেহরান