সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভার বহনের ক্ষমতা কমেছে বিদ্যাপতি সেতু বা শিয়ালদহ উড়ালপুলের৷ তাই ভার কমাতে তুলে ফেলতে হবে ট্রাম লাইন ও পুরনো পলেস্তারা৷ শিয়ালদহ উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার পর, নবান্নে এমনই রিপোর্ট পেশ করল কেএমডিএ-র বিশেষজ্ঞ কমিটি৷
[ আরও পড়ুন: নারদ কাণ্ডে ‘ভয়েস স্যাম্পল’ দিতে সিবিআই দপ্তরে গেলেন শোভন চট্টোপাধ্যায় ]
সূত্রের খবর, রিপোর্টে উড়ালপুলের স্বাস্থ্যের বিষয়ে গভীর আশঙ্কা প্রকাশ করা হয়েছে৷ স্পষ্ট জানান হয়েছে, বয়সের কারণে এমনকীতেই কমজোর হয়েছে উড়ালপুল৷উপরন্ত এর উপর দিয়ে চলাচল করে ভারী যান৷ এবং রয়েছে ট্রাম লাইন৷ উড়ালপুলকে রক্ষা করতে গেলে ভারী যান নিয়ন্ত্রণের পাশাপাশি, তুলে ফলতে হবে ট্রাম লাইনও৷ এছাড়া ওই রিপোর্টে বলা হয়েছে. উড়ালপুলের উপর পলেস্তারার যে আস্তরণ রয়েছে, তাও তুলে ফলতে হবে৷ কারণ, তারজন্যও ভার বাড়ছে উড়ালপুলের৷ এর বদলে উড়ালপুলের উপর দিতে হবে আধুনিক পলেস্তরার আস্তরণ৷
[ আরও পড়ুন: বিজেপির সিইএসসি ভবন অভিযান ঘিরে রণক্ষেত্র সেন্ট্রাল অ্যাভিনিউ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ]
উল্লেখ্য, গত ১৫ আগস্ট থেকে ১৭ আগস্ট স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় মেরামতির জন্য তিনদিন বন্ধ ছিল বিদ্যাপতি সেতু বা শিয়ালদহ উড়ালপুল৷ উত্তর এবং মধ্য কলকাতা সংযোগকারী এই গুরুত্বপূর্ণ উড়ালপুল বন্ধ থাকায় তীব্র যানজটে তৈরি হয়৷ নাকাল হন নিত্যযাত্রীরা। যানজট মোকাবিলা করার জন্য শিয়ালদহ সংলগ্ন অন্যান্য রাস্তা দিয়ে যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এমনটাই খবর কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে।
সর্বশেষ খবর
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেপ্তার সৌরভ, ১৪ দিনের জেল হেফাজতে ‘মহাভারত’, ‘ব্রহ্মাস্ত্র’ অভিনেতা
-
গাঁদা-লিলি-টগর ছেড়ে বাগানে আনুন চোখ ধাঁধানো কালো ফুলের গাছ, রইল ৫ প্রজাতির সন্ধান
-
মহুয়াকে টার্গেট করে ‘ডিম থেরাপি’! হাই কোর্টের দ্বারস্থ সাংসদ, কবে শুনানি
-
ভাঙড়ে সংখ্যালঘু বিজেপি কর্মীর মাথা ফাটাল আইএসএফ! দু’পক্ষের সংঘর্ষে আক্রান্ত বহু পুলিশ
-
সুচিত্রার মতোই অন্তরালে! তবু বাঙালি-হৃদয়ে চির‘আশ্রিতা’ মিঠু মুখোপাধ্যায়