Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

হকার দৌরাত্ম্যেই বাড়ছে হাওড়া স্টেশনের দূষণ

বিশ্ব পরিবেশ দিবসে যাত্রী ক্ষোভ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০১৮, ১৯:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০১৮, ১৯:৫৯

options
link
হকার দৌরাত্ম্যেই বাড়ছে হাওড়া স্টেশনের দূষণ zoom
Advertisement

সুব্রত বিশ্বাস: পূর্ব রেলের ৫৭৩টি স্টেশনকে দূষণমুক্ত রাখতে ৪৫ হাজার গাছ লাগানো হয়েছে। বিশ্ব পরিবেশ দিবসে যখন জিএম হরিন্দ্র রাও এনিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তখন হাওড়ার মতো গুরুত্বপূর্ণ স্টেশনকে রীতিমতো অপরিচ্ছন্ন বলে জানালেন যাত্রীরাই। চন্দননগরের বাসিন্দা তনিমা সিনহার কথায়, হকার দৌরাত্ম্যই স্টেশনের পরিবেশকে দূষিত করে চলেছে। ঝালমুড়ি থেকে পেপসি, লস্যি, চিপস থেকে বাদাম সবই প্লাস্টিক প্যাকেটে বন্দি হয়ে বিক্রি হচ্ছে। খাবারের এই প্যাকেট সব জমছে স্টেশন চত্বরে। অপরিচ্ছন্ন স্টেশনের সঙ্গে নিকাশি নালাও বন্ধ হচ্ছে। বিশ্ব পরিবেশ দিবসে রেলের এক অনুষ্ঠানে এই বিপজ্জনক প্লাস্টিকের সমালোচনা করেন কনসার্ভ কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর অনিন্দ্য বসু। প্রায় ছ’শো হকার, পাঁচশো টিকিট দালাল দিনভর দৌরাত্ম্য চালাচ্ছে হাওড়া স্টেশনে। তাদের ব্যবহৃত নানা সামগ্রী এসে পড়ছে স্টেশন চত্বরে। ফলে দূষিত হচ্ছে স্টেশন। গুড়াপের চন্দন দাস রোজই হাওড়া স্টেশন দিয়ে যাতায়াত করেন। তাঁর অভিজ্ঞতা, যাত্রাপথে ভোগ্যপণ্যের মতো কিছু জিনিস অতি প্রয়োজনীয়। যা স্টেশনে নেই। ফলে হকাররা তা নিয়ে স্টেশনে চলে আসছে। আকছার ব্যবহারে দূষণ ছড়াচ্ছে। শুধু স্টেশনই নয়, ট্রেন ছাড়ার পর ইয়ার্ড এলাকা থেকে চলন্ত ট্রেনে চড়ছে হকাররা। আরপিএফ কর্তা এই ধরনের কাজ বন্ধের নির্দেশ দেন ক’দিন আগেই। তা সত্ত্বেও এই দৌরাত্ম্য বন্ধ না হওয়ায় ট্রেনের ভিতরেও দূষণ ছড়াচ্ছে।

[মদ্যপ যুবকদের তাণ্ডব, বালিগঞ্জে আক্রান্ত পুলিশ]

যাত্রী সুরক্ষায় আরপিএফ ‘থেপট অফ প্যাসেঞ্জার বিলংগিং’ নামে টাস্ক ফোর্স গঠন করে। এদের কাজ যাত্রী সরঞ্জাম যাতে চুরি না হয়, তা দেখা। দিন কয়েক আগে এই টাস্ক ফোর্স গঠন প্রক্রিয়া শুরু হওয়ার পরই সমালোচনা শুরু হয় বিভাগীয় কর্মীদের কাছেই। হকার থেকে দালাল সবার সঙ্গেই মেল বন্ধনে ব্যস্ত ফোর্সের অনেকেই বলে অভিযোগ। আরপিএফ কর্মীদের কথায়, এই টাস্ক ফোর্স গঠিত হয়েছে এমন সব অফিসারদের নিয়ে যাঁদের বিরুদ্ধে আগেই অভিযোগ রয়েছে। হাওড়া স্টেশনের বুথ পোস্টে থাকার সময় এক অফিসারের বিরুদ্ধে অভিযোগ হওয়ায় তাঁকে ফেয়ারলি সদরে বদলি করা হয়। একজনকে ওয়েলফেয়ার থেকে পাঠানো হয়েছিল কন্ট্রোলে। আরও একজনকে ইয়ার্ড পোস্ট থেকে অভিযোগে ডিআই সেলে বদলি করা হয়েছিল। এইসব অভিযুক্তদের নিয়ে টাস্ক ফোর্স গঠনে কতটা সুফল পাবেন যাত্রীরা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আরপিএফ কর্মীরাই। যদিও আরপিএফ কর্তারা স্পষ্ট করে জানিয়েছেন, সবে কাজ শুরু করেছে এই টাস্ক ফোর্স। অভিযোগ উঠলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[উদ্বোধন হল অন্ত্যোদয় এক্সপ্রেসের, সাঁতরাগাছি-চেন্নাইয়ের মধ্যে ট্রেন চলবে সপ্তাহে ১ দিন]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.