সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখের সামনেই রয়েছে ছবিটা। কিন্তু খালি চোখে অত সহজে ধরা দেবে না। এর জন্য চাই মন। শিল্পকে চেনার মন। শিল্পীকে চেনার মন। প্রকৃতিকে আরও কাছ থেকে চেনার মন। সেই মনের জোরেই ধরা দেবে শিল্পীর কল্পনা। আদিম সৌন্দর্যে যা হয়ে উঠেছে প্রকৃতির প্রতীক।
[কাশ্মীরে ক্যাশ ভ্যান লুট জঙ্গিদের, হামলায় নিহত ৫ পুলিশকর্মী]
এমনই এক কল্পনাকে বাস্তবের রূপ দিয়েছেন চিত্রশিল্পী জর্জ ডাস্টারওয়্যাল্ড ও ফটোগ্রাফার চিপোনিক কুপিন। দু’জনে মিলে নগ্ন সৌন্দর্যকে মডেলের মাধ্যমে এমনভাবে প্রকৃতির মধ্যে তুলে ধরেছে,। যা প্রকৃতির সঙ্গে মিলেমিশে এমনভাবে একাকার হয়ে উঠেছে যে দুয়ের মধ্যে আলাদা করে পার্থক্য করাই কঠিন হয়ে দাঁড়ায়।

ন্যুড বডি পেন্টিং আগেও হয়েছে। বর্তমানেও হয়ে চলেছে। কিন্তু চিত্রশিল্পী ও ফটোগ্রাফারের এই জুটি তাকে অন্যমাত্রায় নিয়ে গিয়েছে। একেবারে প্রকৃতির আদলেই মডেলের শরীরে এঁকে দিয়েছেন প্রকৃতির চিত্র। তারপর হয়েছে এই অসামান্য ফটোশুট। যাতে মডেল ও প্রকৃতিকে আলাদা করে লক্ষ্য করা বেশ কষ্টসাধ্য ব্যাপার।
[আলোচনাতেই মিটবে কাশ্মীর সমস্যা, আশা তুরস্কের প্রেসিডেন্টেরও]
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই অসামান্য ছবিগুলি। খালি চোখে দেখে অনেকেই খুঁজে পাননি মডেলকে। তবে অনেকে আবার খুঁজেও পেয়েছেন। তবে আপনি খুঁজে পান আর না পান, এই শিল্পকীর্তিকে কুর্নিশ জানাতে বাধ্য হবেন। রইলো আরও কিছু এই ন্যুড বডি পেন্টিংয়ের নমুনা।



[বিমানবন্দরে অন্তর্বাসহীন মহিলার ছবি তুলে বিতর্কে মুসলিম ধর্মগুরু]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!