গৃহস্থ বাড়ির ফলের ঝুড়িতে কলার দেখা মিলবেই। ফলের বাজারে কলা মজুদ থাকে সব সময়েই। কিন্তু বাজারে যে কলা রয়েছে, তা কৃত্রিম পদ্ধতিতে পাকানো হয়েছে কি না, সে প্রশ্ন থেকেই যায়। কলাটি (Bananas) প্রাকৃতিকভাবে পেকেছে নাকি রাসায়নিকের সাহায্যে পাকানো হয়েছে, তা সাধারণ মানুষের পক্ষে খালি চোখে দেখে বোঝা সম্ভব নয়।
স্বাভাবিকভাবে পাকলে কলায় ধীরে ধীরে ইথিলিন গ্যাস তৈরি হয়। এর ফলে কলার মধ্যে থাকা স্টার্চ শর্করায় পরিণত হয়, কলাটি অতিরিক্ত নরম ও খাওয়ার অযোগ্য হয়ে যায় দ্রুতই। কিন্তু বাজারে দ্রুত বিক্রির জন্য অনেক সময় কাঁচা কলাকে ক্যালশিয়াম কার্বাইডের সাহায্যে পাকানো হয়। এতে কলার খোসায় হলুদ রঙ ধরলেও, ভিতরের অংশ কাঁচা থেকে যেতে পারে।
আরও পড়ুন:

খোসার রং দেখুন
স্বাভাবিকভাবে পাকলে, কলার খোসায় হলুদের মধ্যে বাদামি বা কালচে ছোপ দেখা দিতে পারে। কৃত্রিমভাবে পাকানো কলা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অস্বাভাবিক রকমের উজ্জ্বল। ডগায় সবুজ ভাবও থাকতে পারে।
খোসার গঠনেও মিলতে পারে ইঙ্গিত
কলার খোসাটি পরখ করে দেখুন। স্বাভাবিকভাবে পাকা কলার খোসা কিছুটা নরম হতে পারে। অতিরিক্ত মসৃণ, শক্ত বা অস্বাভাবিক রকমের মোমের মতো খোসা দেখলে সতর্ক হতে হবে।
গন্ধে বোঝা যেতে পারে
পাকা কলা গন্ধ মিষ্টি, বিশেষ করে গোড়ার কাছে। নাকের কাছে আনলেই তা চেনা সম্ভব। অপরদিকে, অপরিপক্ব বা অস্বাভাবিকভাবে পাকানো কলায় সেই গন্ধ তেমন থাকে না। একেবারেই গন্ধ না থাকলে কলাটি সত্যিই পাকা কি না, তা নিয়ে সন্দেহ থেকে যায়।
গোড়ার দিক পরীক্ষা করে দেখুন
স্বাভাবিকভাবে পাকলে কলার ডাঁটি কুঁচকে যেতে পারে। কিন্তু পুরো কলা হলুদ হয়ে গেলেও ডাঁটি যদি অস্বাভাবিকভাবে টাটকা ও উজ্জ্বল সবুজ থাকে, তাহলে বুঝতে হয় যে তা পাকাতে রাসায়নিকের ব্যবহার করা হয়েছে।
খোসা ছাড়ালেই পরিষ্কার হয় সমস্তটা
স্বাভাবিকভাবে পাকা কলা চটকালে নরম, মসৃণ ও ক্রিমের মতো মনে হয়। কিন্তু অপরিপক্ব কলার ভেতরটা শক্ত, শুকনো বা কিছুটা রাবারের মতো লাগতে পারে। স্বাদও হতে পারে ফিকে বা বিস্বাদ।

কলাটি পরখ করে সন্দেহজনক লাগলে তা না কেনাই ভালো। এ ক্ষেত্রে কেবলমাত্র বিশ্বস্ত ফলওয়ালার থেকেই কিনুন রোজের ফলমূল। তবে অনেক সময় প্রজাতিভেদেও তফাৎ দেখা যায় কলার বৈশিষ্ট্যে। তার মানেই যে সেটি রাসায়নিকে পাকানো, তা নাও হতে পারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘কলকাতা’কে ধাক্কা মেরে সোজা ‘হাসপাতালে’ পাক রণতরী! ‘আমরা মারলে…’, কী বলছেন বিশেষজ্ঞরা
-
৩০ বলে ১০০! আফগান বোলিং নিয়ে ‘ছেলেখেলা’ করে টি২০-তে দ্রুততম শতরানের রেকর্ড অভিষেকের
-
বঙ্গে এল বিশ্বকর্মা! খরা কাটিয়ে শিল্পের জোয়ার রাজ্যে, ‘নেগেটিভ সরকার’কে দুষে কী বললেন শুভেন্দু?
-
১৯৯৫ সালে ১০০ টাকা ঘুষ নিয়েছিলেন! তিন দশক পর জেল খাটতে হবে ৭৫-এর বৃদ্ধকে
-
হাতে বসছে না মেহেন্দির রঙ? কাজে লাগান এই ৫ পদ্ধতি, ফল মিলবে হাতেনাতে