সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজের চোখে তাঁরা ব্রাত্য। কারণ বিপথে চলে গিয়েছিলেন কেউ, কেউ বা হয়েছিলেন পরিস্থিতির শিকার। পা বাড়িয়েছিলেন অপরাধের পথে। তা বলে কী সমাজের মূলস্রোতে ওঁদের আসার কোনও রাস্তাই আর নেই? আছে। ডিজি কারা অরুণ কুমার গুপ্তের সহযোগিতায় তাঁদের এই পথ দেখিয়েছেন ডিজাইনার অভিষেক দত্ত। তাঁরই উদ্যোগে হালফ্যাশনের পোশাক তৈরি করতে শিখেছেন প্রেসিডেন্সি জেলের আবাসিকরা। আর তাঁদের বানানো সেই পোশাক পরেই ব়্যাম্পে হাঁটলেন টলিউডের তারকারা।

[মৃত্যুকে মিথ্যে করে মাদাম তুসোয় উজ্জ্বল মধুবালা]
প্রেসিডেন্সি জেলেই তৈরি হয়েছিল টেলারিং ইউনিট। যেখানে বসানো হয়েছিল ৩০টি সেলাই মেশিন। আর সেখানেই ডিজাইনার অভিষেক দত্তর ব্র্যান্ডের জন্য এই পোশাকগুলি তৈরি করেন সংশোধনাগারের আবাসিকরা। কুর্তা, পালাজো, ধুতি প্যান্ট, নেহেরু কোর্ট দিয়ে ট্রেনিং শুরু করেছিলেন অভিষেক। তারপর ধীরে ধীরে ডিজাইনার পোশাক তৈরি করতে থাকেন আবাসিকরা। আর অভিষেকের এই উদ্যোগে তাঁর পাশে দাঁড়ান টলিউডের সেলেবরা। ঋদ্ধিমা, গৌরব, ইন্দ্রাশিস থেকে শুরু করে স্বস্তিকা মুখোপাধ্যায়, পায়েল, ক্রিকেটার মনোজ তিওয়ারি কে নেই সেই তালিকায়।


[ভিনদেশি সাজে ‘দেশি গার্ল’, প্রিয়াঙ্কার নজরকাড়া সাজে তাক লাগল বলিপাড়ার]




[বাঙালির ম্যাটিনি আইডলকে পেলে কী করতেন এই প্রজন্মের অভিনেত্রীরা?]




[এবার চাকরি খোয়াতে চলেছেন পহেলাজ নিহালনি?]



সর্বশেষ খবর
-
ভাঙড়ে সংখ্যালঘু বিজেপি কর্মীর মাথা ফাটাল আইএসএফ! দু’পক্ষের সংঘর্ষে আক্রান্ত বহু পুলিশ
-
সুচিত্রার মতোই অন্তরালে! তবু বাঙালি-হৃদয়ে চির‘আশ্রিতা’ মিঠু মুখোপাধ্যায়
-
ব্রিটিশ শাসকদের সঙ্গে বিজেপির তুলনা! মীনাক্ষীদের ‘ইনকিলাব’ সমাবেশে নতুন লড়াইয়ের ডাক
-
জিন্নার গোপন রোগ লুকিয়ে দেশভাগ! সাত দশক পর ২ চিকিৎসককে ‘সম্মানিত’ করছে পাকিস্তান
-
জাতিবিদ্বেষী কটাক্ষ, ছাত্রকে আত্মহত্যায় প্ররোচনা! ‘শাস্তি’ অধ্যাপককে, ক্ষমা চাইল বম্বে আইআইটি