সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাছে ভাতে বাঙালির শেষ পাতে দই ছাড়া যেন চলে না। তাই তো জমিয়ে খাওয়াদাওয়ার পর এক বাটি দই (Curd) থাকতেই হবে। কিন্তু জানেন কী যে কোনও খাবারের পর দই খেলে হতে পারে মহাবিপদ। এভাবে অজান্তেই নিজের ক্ষতি নিজে ডেকে আনবেন না। পরিবর্তে জেনে নিন কোন খাবারের পর দই খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
মেনুতে মাছ (Fish) থাকলে সেদিন দই না খাওয়াই ভাল। কারণ, মাছ এবং দই প্রোটিনে ভরপুর। তাই দু’টি একসঙ্গে খাদ্যতালিকায় থাকলে হজমের সমস্যা হতে পারে। নানারকম পেটের সমস্যা এড়াতে মাছ এবং দই একসঙ্গে নৈব নৈব চ!

[আরও পড়ুন: শুঁয়োপোকা দিয়ে তৈরি হচ্ছে লোভনীয় চকোলেট, ইঞ্জিনিয়ারের আজব আবিষ্কার নিয়ে জোর চর্চা]
তৈলাক্ত খাবারদাবার যেমন পরোটার (Paratha) সঙ্গে ভুলেও দই খাবেন না। ওই খাবারদাবার খেলে হজমের সমস্যা হতে পারে। তাই ভুলেও পরোটার সঙ্গে দই খাবেন না।

হজমের সমস্যা এড়াতে ভুলেও আম (Mango) এবং দই একসঙ্গে খাবেন না।

চুলকানি, অ্যালার্জির সমস্যা থাকলে ভুলেও দই এবং পিঁয়াজ (Onion) একসঙ্গে খাবেন না।

দুধ (Milk) এবং দই একসঙ্গে খাবেন না। কারণ তাতে হজমের সমস্যা, বুক জ্বালা, বমির সমস্যা হতে পারে। দুধ এবং দুধজাত সামগ্রী খেলে শরীরে ফ্যাটও বাড়তে পারে।

নিজেকে সুস্থ রাখতে চাইলে তাই এই খাবারগুলি ভুলেও খাবেন না। নইলে যেকোনও মুহূর্তে হতে পারে মহাবিপদ।
[আরও পড়ুন: লাঞ্চ বা ডিনারে নতুন স্বাদের কিছু খেতে চান? বাড়িতেই বানিয়ে ফেলুন কিমা বিরিয়ানি]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ