Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
Bone Health

খালি পেটে মুড়ি-মুড়কির মতো গ্যাসের ওষুধ, নীরবে দুর্বল হচ্ছে হাড়!

খালি পেটের গ্যাসের ওষুধ পাকস্থলীর অ্যাসিড কমিয়ে দেয়। যার ফলে ক্যালসিয়াম শোষিত হয় না। দুর্বল হয়ে পড়ে হাড়।

অভিরূপ দাস
অভিরূপ দাস

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৬, ১৬:২৫

link
অভিরূপ দাস
অভিরূপ দাস

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৬, ১৬:২৫

options
link
খালি পেটে মুড়ি-মুড়কির মতো গ্যাসের ওষুধ, নীরবে দুর্বল হচ্ছে হাড়! zoom
প্রতীকী ছবি।
Advertisement

ফি দিন যাঁরা সকালে খালি পেটে গ্যাসের ওষুধ খাচ্ছেন, তাঁদের জন্য আশঙ্কার কথা শোনালেন শহরের তাবড় অস্থিরোগ বিশেষজ্ঞরা। দেশজুড়ে ইন্ডিয়ান অর্থোপেডিক অ্যাসোসিয়েশন এক সপ্তাহ ধরে পালন করছে হাড় এবং অস্থিসন্ধি সচেতনতা সপ্তাহ। বঙ্গীয় শাখা ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন আগস্টের ৩ তারিখ থেকে ৮ তারিখ সারা বাংলাজুড়ে পালন করছে সচেতনতা সপ্তাহ। মঙ্গলবার তার সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন ডা. কিরণকুমার মুখোপাধ্যায়, ডা. সব্যসাচী সাঁতরা, ডা. উৎপল বন্দ্যোপাধ্যায়, ডা. সুনীত হাজরা, ডা. অর্ণব কর্মকার প্রমুখ।

নীলরতন সরকার মেডিক্যাল কলেজের অস্থিরোগ বিভাগের অধ্যাপক, ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. কিরণকুমার মুখোপাধ্যায় জানিয়েছেন, পিপিআই জাতীয় ওষুধ (ওমেপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, রেবেপ্রাজোল) হাড়ের শক্তি কমায়। কীভাবে? দুধ, দই, ছোট মাছ, তিলে থাকে ক্যালসিয়াম কার্বনেট। এগুলো থেকেই হাড় ক্যালসিয়াম পায়। খালি পেটের গ্যাসের ওষুধ পাকস্থলীর অ্যাসিড কমিয়ে দেয়। যার ফলে ক্যালসিয়াম শোষিত হয় না। দুর্বল হয়ে পড়ে হাড়। হাড়ের অসুখ অস্টিওপোরেসিস এর নেপথ্যে একটা বড় কারণ অতিরিক্ত এই জাতীয় ওষুধ খাওয়া। ডা. উৎপল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শিশুদের অস্টিওপোরেসিস বাড়ছে ক্রমশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১২ থেকে ১৪ বছর বয়সি শিশুদের মধ্যে গড়ে ২২ শতাংশ অস্টিওপোরেসিসে আক্রান্ত। যে অসুখে সামান্য আঘাতেই ভেঙে যায় হাড়। ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের সম্পাদক ডা. সব্যসাচী সাঁতরা জানিয়েছেন, এক সপ্তাহব্যাপী হাড় এবং অস্থিসন্ধি সচেতনতা সপ্তাহে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্কুলে স্কুলে শিশুদের সঠিক ভঙ্গিতে বসার ট্রেনিং দেওয়া হবে। হবে স্কুল পড়ুয়াদের মেরুদণ্ড পরীক্ষা। অফিসে কর্মচারীরা সঠিকভাবে বসে কাজ করছেন কি না তা নিয়েও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঝাড়গ্রাম মেডিক্যালে। ডা. সুনীত হাজরা জানিয়েছেন, দুপুর এগারোটা থেকে তিনটে রোদ লাগানো উচিত শিশুদের। এতে শরীরে ভিটামিন ডি-র পরিমাণ বাড়ে। ভিটামিন ডি আবার ক্যালসিয়ামের শোষণ বাড়াতে সাহায্য করে। এখন শিশুরা ঘরের মধ্যে স্মার্টফোন নিয়েই ব্যস্ত। যে কারণে ভিটামিন ডি পাচ্ছে কম।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.