সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের শহর জুড়ে বিষাক্ত বাতাস আর ধোঁয়াশা। এই পরিস্থিতিতে আমাদের ফুসফুস কতটা সুস্থ (Lung Health) থাকতে পারছে, তা নিয়ে রয়েছে বহু ধন্দ। অনেক সময় ফুসফুসের ক্ষতি নিঃশব্দে ঘটে। তাই, বাইরে থেকে কোনও লক্ষণ বোঝা সম্ভব নয়। তবে চিকিৎসকরা এমন এক সহজ পরীক্ষার কথা বলছেন যা ঘরে বসেই আপনি করতে পারেন। বুঝে নিতে পারেন আপনার ফসফুস কতটা সুস্থ।
বিশিষ্ট চিকিৎসকদের মতে, এটি একটি সাধারণ ‘ব্রেথ-হোল্ডিং টেস্ট’। কোনও যন্ত্র ছাড়াই করা যায়। স্বাভাবিকভাবে শ্বাস নিন (খুব গভীর নয়), তারপর দম বন্ধ করে রাখুন। যদি আপনি অন্তত ৪০ সেকেন্ড আরামদায়কভাবে দম বন্ধ রাখতে পারেন, তবে বুঝতে হবে আপনার ফুসফুস মোটামুটি স্বাভাবিক কাজ করছে। তবে মনে রাখবেন, এটি কোনও চূড়ান্ত ডাক্তারি রোগ নির্ণয় নয়, বরং সচেতনতার একটি প্রাথমিক পরীক্ষা মাত্র।
চিকিৎসকরা কোন পরীক্ষার কথা বলছেন?
শুধু অনুমানের ওপর ভিত্তি করে ফুসফুসের স্বাস্থ্যের ঝুঁকি নেওয়া ঠিক নয়। সঠিক মূল্যায়নের জন্য চিকিৎসকরা কিছু জরুরি পরীক্ষার কথা বলেছেন।
১) স্পাইরোমেট্রি (PFT): এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। আপনার ফুসফুস কতটুকু বাতাস ধরে রাখতে পারে এবং কতটা দ্রুত তা ছাড়তে পারে। সেই পরিমাপ এই পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয়।
২) চেস্ট এক্স-রে: দুই সপ্তাহের বেশি কাশি বা শ্বাসকষ্ট থাকলে এটি করা জরুরি।

কখন চিকিৎসকের কাছে যাবেন?
কিছু লক্ষণ দেখা দিলে দেরি করা একদম উচিত নয়।
১) টানা দুই সপ্তাহের বেশি কাশি।
২) নিশ্বাস নেওয়ার সময় বাঁশির মতো আওয়াজ হওয়া।
৩) সামান্য শারীরিক পরিশ্রমেই হাঁপিয়ে ওঠা।
৪) বারবার বুকে সংক্রমণ বা ঠান্ডা লাগা।
সর্বশেষ খবর
-
‘তোপসে’ কল্পন এবার দেবদাস, দিলীপ কুমার, শাহরুখদের উত্তরসূরী নবপ্রজন্ম? সার্টিফিকেট সৃজিতের
-
আরও বিপাকে টুলু মণ্ডল, এফআইআর খারিজ ও রক্ষাকবচের আবেদন নাকচ করল হাই কোর্ট
-
লাভ জেহাদের ছকে গরবায় যোগ মুসলিমদের! বিজেপি বিধায়কের মন্তব্যে মধ্যপ্রদেশে তুঙ্গে বিতর্ক
-
বেঁচে থাকার লড়াই, অটিজমে দুর্গা সহায় ‘গায়িকা’ অঙ্কিতার
-
তিন মাসে কমিয়েছেন ১৫ কেজি ওজন! পুজোর চারদিন সৃজিতের ডায়েট প্ল্যান কী?