আরও বিপাকে বীরভূমের ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল। পুলিশ তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর করেছিল। সেগুলি খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন টুলু। রক্ষাকবচের আবেদনও করা হয়েছিল। কিন্তু আদালত কোনও আবেদনেই সাড়া দেয়নি। পলাতক টুলু মণ্ডলের আবেদন এদিন খারিজ করেছে হাই কোর্ট। আজ, মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলা উঠেছিল।
রাজ্যে পালাবদলের পর বীরভূম পুলিশ হানা দিয়েছিল তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে। ম্যারাথন তল্লাশির পর সেখান থেকে নগদে সাড়ে ২৮ কোটি টাকা ও প্রচুর পরিমাণে সোনা উদ্ধার হয়েছিল। জেরায় মিনার মণ্ডল স্বীকার করেছিল ওই টাকা টুলু মণ্ডলের। এরপরই টুলু মণ্ডলের কাজকর্মের দিকে নজর দেয় প্রশাসন। এরপরই পুলিশি তদন্তে সামনে আসে টুলুর একাধিক বেআইনি কাজকর্মের।
আরও পড়ুন:
তৃণমূল আমলে বেআইনি বালি ও পাথর পাচারে ‘সম্রাট’ হয়ে উঠেছিল এই টুলু মণ্ডল। বিশাল বিশাল বেআইনি খাদানের হদিস মেলে। কোটি কোটি টাকার সম্পত্তির সন্ধান পাওয়া যায়। এদিকে তদন্ত শুরুর আগে থেকেই উধাও হয়ে গিয়েছেন এই টুলু। পুলিশি তদন্তে প্রাথমিকভাবে ২০০ কোটি টাকার উপর বেআইনি সম্পত্তি পাওয়া গিয়েছে। এছাড়াও বিপুল সংখ্যায় বিলাসবহুল দামী গাড়িও মেলে টুলুর গ্যারাজে। মিলেছে প্রচুর সংখ্যায় ডাম্পার। বিদেশেও তাঁর প্রচুর সম্পত্তি রয়েছে বলে আশঙ্কা। টুলুর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ-প্রশাসন। কোথায় তিনি আত্মগোপন করেছেন, বিদেশে পালিয়ে গিয়েছেন কিনা, সেই বিষয়ে এখনও তেমন কোনও তথ্য পাওয়া যায়নি।
টুলুর বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। জামিন অযোগ্য ধারায় মামলাও হয়েছে। এই পরিস্থিতিতে রক্ষাকবচ ও তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরগুলি খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন টুলু। কিন্তু সেখানেও কোনও স্বস্তি মিলল না তৃণমূল ঘনিষ্ঠ এই বালি ও পাথর মাফিয়ার। পত্রপাট আদালত সেই আবেদন খারিজ করে দিল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ক্যাশলেস থেকে ক্যাশে! প্রশ্নের মুখে ভারতের অর্থনৈতিক স্বনির্ভরতা
-
রানি মুখোপাধ্যায়ের মাতৃবিয়োগ, প্রয়াত দেবশ্রীর দিদি কৃষ্ণা মুখোপাধ্যায়
-
ক্ষমতাচ্যুত বিজয়নের পিঠেও দুর্নীতির দাগ! ইডির প্রস্তাবে পুলিশকে তদন্তের নির্দেশ কং সরকারের
-
‘হনুমান মূর্তি গুঁড়িয়ে দাও’, ট্রাম্পের দেশে চরমে হিন্দুবিদ্বেষ! তুঙ্গে বিতর্ক
-
SIR পর্বে বিচারকদের উপর হামলা! মোথাবাড়ি কাণ্ডে সাবিনা ইয়াসমিনকে এনআইএ তলব