Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
Vastu Tips

হাত ফসকে মেঝেয় পড়ছে তেল কিংবা দুধ? বাস্তুশাস্ত্রের এই ইঙ্গিত ভুলেও এড়াবেন না!

রান্নাঘরে হাত থেকে দুধ বা তেল পড়ে যাওয়ার ঘটনা অস্বাভাবিক নয়। আপাতদৃষ্টিতে এই ঘটনাগুলোকে আমরা স্রেফ 'ভুল' বলেই এড়িয়ে যাই। কিন্তু বাস্তুশাস্ত্রে রয়েছে ভিন্ন ব্যাখ্যা। যদি এই ভুল বারবার ঘটতে থাকে, তবে বুঝতে হবে তা আর নিছক দুর্ঘটনা নয়। এর নেপথ্যে লুকিয়ে রয়েছে গভীর কোনও সঙ্কেত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ১৮:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ১৮:২৪

options
link
হাত ফসকে মেঝেয় পড়ছে তেল কিংবা দুধ? বাস্তুশাস্ত্রের এই ইঙ্গিত ভুলেও এড়াবেন না! zoom
বাস্তু বিশেষজ্ঞদের মতে, রান্নাঘরে দুধের চলকে পড়া বা তেলের বাটি পড়ে যাওয়া সংসারে আগামীর ভালো-মন্দের ইঙ্গিত দেয়। ছবি এআই দ্বারা প্রণীত।
Advertisement

সংসারের ভরকেন্দ্রটি লুকিয়ে থাকে রান্নাঘরেই। সেখানে খুন্তি নাড়ার শব্দ, ফোড়নের গন্ধ আর দৈনন্দিন ব্যস্ততার মাঝে টুকটাক অসাবধানতা খুব একটা অস্বাভাবিক নয়। কখনও হাতের ছোঁয়ায় চলকে পড়ে ফুটন্ত দুধ, কখনও বা হাত ফসকে মেঝেয় গড়ায় রান্নার তেল। আপাতদৃষ্টিতে এই ঘটনাগুলোকে আমরা স্রেফ ‘ভুল’ বলেই এড়িয়ে যাই। কিন্তু বাস্তুশাস্ত্রে রয়েছে ভিন্ন ব্যাখ্যা। যদি এই ভুল বারবার ঘটতে থাকে, তবে বুঝতে হবে তা আর নিছক দুর্ঘটনা নয়। এর নেপথ্যে লুকিয়ে রয়েছে গভীর কোনও সঙ্কেত।

বাস্তু বিশেষজ্ঞদের মতে, রান্নাঘরে দুধের চলকে পড়া বা তেলের পড়ে যাওয়া সংসারের আগামী দিনের ভালো-মন্দের ইঙ্গিত দেয়। হিন্দু শাস্ত্রে দুধকে অত্যন্ত পবিত্র ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। রান্নার সময় আচমকা দুধ উথলে মেঝেতে পড়ে গেলে গৃহস্থের জন্য তা শুভ সঙ্কেত বয়ে আনে। জ্যোতিষশাস্ত্রে দুধের সঙ্গে চন্দ্রের যোগ রয়েছে। চন্দ্র হল মানসিক শান্তি ও পারিবারিক সৌহার্দ্যের কারক। তাই অনিচ্ছাকৃত ভাবে দুধ পড়ে যাওয়াকে অনেকেই ভগবান বিষ্ণুর আশীর্বাদ বলে মনে করেন। এর ফলে সংসারে আর্থিক উন্নতি, সুস্বাস্থ্য এবং দাম্পত্য সুখের পথ প্রশস্ত হয়। তবে খেয়াল রাখতে হবে, এই সুফল কেবল মাত্র অবহেলা ছাড়া আকস্মিক ঘটনার ক্ষেত্রেই প্রযোজ্য। ইচ্ছাকৃত ভাবে দুধ অপচয় করলে কিন্তু দেবী লক্ষ্মী রুষ্ট হন বইকি!

Advertisement

অন্য দিকে, তেল পড়ে যাওয়ার গল্পটা একেবারেই আলাদা। বাস্তুশাস্ত্রে বারবার তেল পড়ে যাওয়াকে বেশ উদ্বেগের চোখেই দেখা হয়। তা রান্নার তেল হোক কিংবা চুলে মাখার, বারবার মেঝেতে পড়া মোটেও ভালো লক্ষণ নয়। জ্যোতিষ মতে, তেলের উপর রয়েছে গ্রহরাজ শনির আধিপত্য। ফলে ঘন ঘন তেল পড়ে যাওয়া শনিদেবের অসন্তোষ বা কোনও আসন্ন সঙ্কটের পূর্বাভাস হতে পারে।

এর জেরে পরিবারে আকস্মিক আর্থিক অনটন, ঋণের বোঝা বৃদ্ধি কিংবা সদস্যদের মধ্যে তীব্র বিবাদের পরিবেশ তৈরি হতে পারে। তবে এই সঙ্কেত পেয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। শাস্ত্রে এর সহজ প্রতিকারও রয়েছে। এমনটা ঘটলে শনি মন্দিরে গিয়ে ভক্তিভরে পুজো দিন। পারলে প্রতি শনিবার সরষের তেলের প্রদীপ জ্বালান। এতে গ্রহরাজের কুদৃষ্টি কেটে যাবে। সংসারের অমঙ্গল দূর হবে। তাই হেঁশেলের এই ছোটখাটো ইশারাগুলোকে অবহেলা না করে, সময় থাকতেই সতর্ক হওয়া বুদ্ধিমানের কাজ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.