Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ২০ জুলাই ২০২৬
Google AI

‘বন্ধু সেজে বিপদ…’ এবার গুগল এআই ধরে ফেলবে ফোনের ওপারে থাকা জালিয়াতদের

যত সময় যাচ্ছে, তত শক্তিশালী হচ্ছে জালিয়াতদের ছক! অবিকল প্রিয়জনের গলায় তাঁদের নম্বর থেকেই চলছে প্রতারণার ফাঁদ পাতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০২৬, ১৪:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০২৬, ১৪:৫৪

options
link
‘বন্ধু সেজে বিপদ…’ এবার গুগল এআই ধরে ফেলবে ফোনের ওপারে থাকা জালিয়াতদের zoom
ছবি এআই নির্মিত।
Advertisement

ধরা যাক, আপনার বাবা ফোন করেছেন। কিংবা খুব প্রিয় কোনও বন্ধু। তাঁর নাম, নম্বর সবই দেখা যাচ্ছে। কল রিসিভ করার পর ওপারের কণ্ঠস্বরও অবিকল এক। কিন্তু আসলে সবই ফাঁদ। ফোনের অন্যপ্রান্তে প্রতারক! এই ধরনের অভিনব প্রতারণা রুখতে দুরন্ত পদক্ষেপ করল গুগল। টেক জায়ান্ট সংস্থা নিয়ে এল এমন এক ফিচার, যা ধরে ফেলবে সমস্ত জালিয়াতির ছক!

আপাতত কেবল অ্যান্ড্রয়েড ইউজাররাই এই ফিচার ব্যবহার করতে পারবেন। এমন সব কল শনাক্ত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই ফিচারটি, যা এআই দ্বারা তৈরি কণ্ঠস্বর এবং ছদ্ম ফোন নম্বর ব্যবহার করে পরিবারের সদস্য, বন্ধু কিংবা সহকর্মীর মতো বিশ্বস্ত পরিচিতজনদের ছদ্মবেশ ধারণ করা দুর্বৃত্তদের ধরে ফেলবে নিমেষে। ফলে বিপদ থেকে পরিত্রাণ পাবেন ইউজাররা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংস্থার তরফে জানানো হয়েছে, এই সিস্টেম অনেকটা দুই ফোনের মধ্যে ডিজিটাল করমর্দনের মতোই। যখন কোনও বিশ্বস্ত কেউ ফোন করেন এবং দুই ডিভাইসেই গুগল ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে কলারের ফোন নীরবে একটি যাচাই সংকেত পাঠিয়ে জানিয়ে দেয় এটা কোনও ফেক কল নয়। কিন্তু যদি প্রতারক ফোন করে সেক্ষেত্রে যাচাই সংকেত পাঠানো হবে না। এরপর আপনার ফোনটি দ্রুত ওই পরিচিত ব্যক্তির আসল ডিভাইসের সঙ্গে যাচাই করে নেবে সবটা। আর যদি আসল ডিভাইসটি নিশ্চিত করে যে, বর্তমানে কোনও কল করা হচ্ছে না, তবে অ্যান্ড্রয়েডটি একটি সতর্কবার্তা প্রদর্শন করবে—যাতে বলা থাকবে যে, ফোনের ওপারে সম্ভবত একজন প্রতারক, এবং আপনাকে কলটি কেটে দেওয়ার পরামর্শও দেবে। ফলে সহজেই মিলবে উদ্ধার। তবে জানা গিয়েছে, যাঁরা ফোনে উইন্ডোজ ১২ বা তার চেয়েও নতুন অপারেটিং সিস্টেম ব্যবহার করেন, ফিচারটি তাঁদের জন্যই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.