সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক আগে আইডিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ভোডাফোন৷ পুজোর আগে গ্রাহকদের জন্য বিশেষ অফারের বন্দোবস্ত করেছে এই টেলিকম সংস্থা৷ আগামী সাতদিনের জন্য ১০ জিবি ইন্টারনেট বিনামূল্যে দেওয়ার বন্দোবস্ত করেছে এই সংস্থা৷ ২০ অক্টোবর পর্যন্ত চলবে এই অফার৷
[এবার পুজোয় আপনিও দুর্গা কিংবা অসুর, জানেন কীভাবে?]
জিও, এয়ারটেল বর্তমানে গুচ্ছ গুচ্ছ লোভনীয় অফার এনেছে গ্রাহকদের জন্য৷ তাই গ্রাহকদের আকর্ষণ করতে এরকমই নানা অফারের বন্দোবস্ত করেছে সদ্য জোটবদ্ধ ভোডাফোন-আইডিয়া টেলিকম সংস্থা৷ বুধবার সংস্থার তরফে জানানো হয়, এবার থেকে *৮০০*৪৪৪# এই নম্বর প্রেস করলেই মিলবে লোভনীয় অফার৷ ফোর জি আইডিয়া নম্বর সিম কার্ড থেকেই এই নম্বরটি প্রেস করতে হবে গ্রাহকদের৷ তবেই বিনামূল্যে পাওয়া যাবে ১০জিবি ডেটা৷ পকেটের একটি টাকা খরচ না করেই আগামী ২০ অক্টোবর পর্যন্ত এই অফারটি গ্রাহকরা পাবেন৷ এই অফারটির মাধ্যমে পুজোর সময় গ্রাহকরা বিশেষভাবে উপকৃত হবেন বলেই আশা ওই টেলিকম সংস্থার৷ প্রচুর সংখ্যক গ্রাহক এই অফারের মাধ্যমে আকর্ষিত হবেন বলেও আশা করছেন আধিকারিকরা৷
সদ্য আইডিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ভোডাফোন৷ এই নম্বরের মাধ্যমে কলকাতায় ফোর জি হাইস্পিড ডেটার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা৷ কলকাতার সার্কেল হেড জানান, ইতিমধ্যে ৩.১ কোটি আইডি গ্রাহক রয়েছেন শহরে৷ তাঁদের কথা ভেবেই পুজোয় বিশেষ অফারের বন্দোবস্ত করেছে ওই টেলিকম সংস্থা৷ এই অফারে প্রত্যেকেই খুশি হবেন বলেই আশা কর্তৃপক্ষের৷
সর্বশেষ খবর
-
পথচারীদের জায়গা আটকে কেন দোকান? ফুটপাথের ব্যবসায়ীদের ধমক অগ্নিমিত্রার! দিলেন বড় নির্দেশ
-
দল না হাসপাতাল! কার ভুলে চোট-আঘাতে জেরবার টিম ইন্ডিয়া? কড়া পদক্ষেপের পথে বিসিসিআই
-
মোদির আশ্বাস, হরিয়ানা পুলিশের ভরসা, দিল্লি অভিযানে দাঁড়ি টেনে ফিরে গেলেন কৃষকরা
-
‘বাচ্চাদের উপর এমন নির্যাতন দেখে রাগে ফুঁসছি’, ‘আরশোলা’দের উপর লাঠিচার্জ নিয়ে মন্তব্য নাসিরুদ্দিনের
-
তৃণমূলের তহবিল মামলা: দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির