Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
Zomato

এবার একসঙ্গে একাধিক রেস্তরাঁ থেকে খাবার অর্ডারের সুযোগ, দারুণ ফিচার নিয়ে হাজির Zomato

খুশি ব্যবহারকারীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৩, ১৬:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৩, ১৬:১৮

options
link
এবার একসঙ্গে একাধিক রেস্তরাঁ থেকে খাবার অর্ডারের সুযোগ, দারুণ ফিচার নিয়ে হাজির Zomato zoom
ছবি: প্রতীকী
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন কমবেশি সবাই অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের সঙ্গে পরিচিত। এক ক্লিকেই বাড়ির সামনে হাজির হয়ে যায় পছন্দের খাবার। ব্যবহারকারীদের সুবিধার জন্য এবার বিশেষ ফিচার নিয়ে এল ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো।

কী এই ফিচার? যারা জোম্যাট অ্যাপ ব্যবহার করেন, তাঁরা সকলেই জানেন অর্ডারের পদ্ধতি। একবারে যে কোনও একটি রেস্তরাঁ থেকেই খাবার অর্ডার করতে হয়। তবে অনেক সময়ই দেখা যায় এমন দুটি আইটেম প্রয়োজন যেগুলো একটি রেস্তরাঁয় পাওয়া যায় না। সেক্ষেত্রে আদালাভাবে দুবার করে অর্ডার করতে হয়। যা বেশ সমস্যার। সেই কথা চিন্তা করেই নতুন ফিচার আনল জোম্যাটো। এবার মিলবে একই সঙ্গে একাধিক রেস্তরাঁ থেকে খাবার অর্ডার করার সুযোগ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ক্যাবে যাত্রীদের জন্য খাবার-সাজগোজের সরঞ্জাম-Wifi, ট্রিপ বাতিল না পসন্দ, ভাইরাল এই চালক]

জানা গিয়েছে, যাদের জোম্যাটো সর্বশেষ আপডেট করা রয়েছে, তাঁরা এখনই একাধিক রেস্তরাঁ থেকে একই সঙ্গে খাবার অর্ডার করতে পারবেন। সংস্থার তরফে একজন জানান, “আমরা কাস্টমারদের সুবিধার জন্য সবসময় বিভিন্নরকম চেষ্টা করে চলেছি। এই নতুন ফিচারে ব্যবহারকারীরা উপকৃত হবে বলেই ধারণা আমার।”

[আরও পড়ুন: WhatsApp-এর মতো এবার স্টোরি দিতে পারবেন টেলিগ্রামেও, ব্যাপারটা কী?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.