সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈচিত্র ভারতের অন্যতম বৈশিষ্ট্য৷ আর বৈচিত্রের মাঝে ঐক্যই দেশের বিশেষত্ব৷ ঐক্যের এমনই এক নজির নিয়ে পর্যটকদের চোখের মণি হয়ে উঠেছে গুজরাটের চম্পানের৷ হিন্দু ও মুসলিম সভ্যতার এক ঐতিহাসিক মেলবন্ধন৷ যা ঠাঁই পেয়েছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায়৷

কী দেখবেন –
- ইতিহাসপ্রেমীদের কাছে স্বর্গতুল্য গুজরাতের পাঁচমহল জেলার এই স্থান৷ পাশেই শোভা পাচ্ছে পাওড়াগড় পাহাড়৷
- রয়েছে মুঘল সাম্রাজ্যের একাধিক নিদর্শন৷ জামা মসজিদ, মাচি, খাপড়া জাভেরি রাজপ্রাসাদ৷
- তবে ঐতিহ্যবাহী এই স্থানের সবচেয়ে বড় আকর্ষণ পাহাড়ের উপরে কালিকা মন্দির৷ যেখানে দেবী কালীর দর্শন পেতে প্রতি বছর ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ৷

কীভাবে যাবেন –
ভদোদরা থেকে গাড়ি ভাড়া করে যেতে পারেন৷ তবে চম্পানের পৌঁছে পায়ে হেঁটে দেখাই সবচেয়ে ভাল উপায়৷ চাইলে ঘোড়ার পিঠে সওয়ার হয়েও দেখতে পারেন এই ইতিহাসের নিদর্শনগুলি৷

কোথায় থাকবেন –
পঞ্চানেরে থাকার তেমন কোনও ব্যবস্থা নেই৷ তবে কাছে ভদোদরায় ছোটখাটো হোটেলের ব্যবস্থা আছে৷
সর্বশেষ খবর
-
১৪ বছর পর দলীপ চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায় পূর্বাঞ্চল, শেষ দিনে কার্যত নিয়মরক্ষার লড়াই
-
পুজোয় আমিষ নৈব নৈব চ, ফতোয়া না রীতি
-
‘দ্য ভিঞ্চি’ এল রুবিতে! কলকাতায় অস্ত্রোপচারে রোবটিকের নতুন চমক
-
বাড়িতে বানানো গোলাপ জলে পঞ্চমীর আগেই ত্বকে ফিরবে জেল্লা, রইল ২টি পদ্ধতি
-
যোগী সাক্ষাতে টিম ‘হনুমান অংশ’, ধর্মীয় আবেগকে অস্ত্র করে ভোটবাক্স ভরার ধান্দা! তোপ কং নেতার