সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রক্তের তেজ কমতে থাকে। বয়স রক্তকে ঠান্ডা করে শরীরের ভিতরের কলকবজাকে দুর্বল করে। সঙ্গে গভীর ছাপ রেখে যায় আমাদের ত্বকেও। ভাঁজ পড়া, ছোপ ধরা চামড়ায় ধরা পড়ে বয়স। এবার ত্বকের বয়স কমাতে ব্যবহার করা হচ্ছে নিজের রক্ত। বয়স লুকাতে বাজারে ক্রমেই বাড়ছে অ্যান্টি এজিং ক্রিমের চাহিদা। ক্রিমের রাসায়নিক উপাদান কি নিরাপদ! ত্বক বিশেষজ্ঞরা নিশ্চিত ছিলেন না। নিশ্চিন্ত ছিল না সৌন্দর্য সচেতন মানুষও। তবে সবার চিন্তা কমিয়ে নয়া ‘অ্যান্টি এজিং ক্রিম’ বাজারে আনলেন ভিক্টোরিয়া বেকহ্যাম।
ডেভিড বেকহ্যাম ফুটবল থেকে অবসর নিয়েছেন অনেকদিন। ৪৪ বছরে পা দিয়েছেন মডেল স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামও। ডাকসাইটে সুন্দরী ও ত্বক বিশেষজ্ঞ হিসেবে গোটা বিশ্বে সুখ্যাতি তাঁর। এভাবে বয়স বাড়ার সঙ্গে গ্ল্যামা হারানোর বিষয়টি কোনও ভাবে মেনে নিতে পারেননি ভিক্টোরিয়া। ত্বকের তারুণ্য ধরে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। ক্লায়েন্টদের জন্য অনেক প্রসাধন সামগ্রী বানান। বাজারে বিক্রিও হয় সেসব। কিন্তু নিজের সৌন্দর্যের টোটকা নিজেই বানালেন। তবে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা তা নিয়ে আগে থেকেই সাবধানী ছিলেন। অবশেষে অনেক প্রচেষ্টায় ১২০০ পাউন্ড খরচ করে নিজের রক্ত দিয়েই তৈরি করে ফেললেন নয়া ‘অ্যান্টি এজিং ময়েশ্চারাইজার’।
[নারী আর পুরুষের অর্গাজম্ কি সমান? গবেষণা কী বলছে?]
[শীতের মরশুমে এক চুমুকেই ধরে রাখুন ত্বকের যৌবন]
সর্বশেষ খবর
-
আনকোরা হাতে গ্যারেজ থেকে নতুন গাড়ি বের করে সটান পুকুরে! কলকাতায় মর্মান্তিক মৃত্যু মহিলার
-
ঘরের মাঠে ‘বিদেশ সফর’, দিল্লিতে আফগানদের আয়োজনে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া
-
লাফিয়ে বাড়ছে খাদ্যদ্রব্যের দাম, প্রতিকারে সরকার যেন নীরব না থাকে
-
আজ হরিয়ালি অমাবস্যা ও সূর্যগ্রহণের বিরল যোগ, স্রেফ একটি কাজেই দূর হবে সব বাধাবিপত্তি
-
স্পিকারকে না জানিয়ে নিলম্বিত! অবশেষে সাসপেনশন উঠে গেল বিধানসভার মার্শালের