Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Snoring licks his girlfriend's face

OMG! ভাল ঘুমের আশায় গাল চেটে প্রেমিকার নাক ডাকা কমাল যুবক

প্রেমিকার নাক ডাকার শব্দে সাত মাস বিনিদ্র রাত কেটেছে ওই যুবকের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২০, ১৫:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২০, ১৫:৪২

options
link
OMG! ভাল ঘুমের আশায় গাল চেটে প্রেমিকার নাক ডাকা কমাল যুবক zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘর অন্ধকার। ঘড়ির কাঁটা বলছে অনেক রাত হয়েছে। সঙ্গী আর আপনি শুয়ে রয়েছেন একই বিছানায়। কী ভাবছেন এই রোম্যান্টিক কোনও ঘটনা ঘটল বলে! মোটেও না। পরিবর্তে হল ছন্দপতন। আচমকাই আপনার ঘুম ভাঙল। আর কানে গেল মনের মানুষের নাক ডাকার শব্দ (Snoring)। ব্যস! ঘুমের ঘোর সঙ্গে সঙ্গে উধাও। কেউ কেউ তো মাথার ঠিক রাখতে না পেরে সঙ্গীকে জাগিয়ে তোলেন। ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দেওয়ার উদাহরণও রয়েছে। তবে এই যুবক সেসব করেননি। সঙ্গীর নাক ডাকা কমাতে তিনি যা করলেন, তা শুনে সকলেই হতবাক।

জ্যাসন গ্রাহাম এবং শারনি ব্রাইট পেনি সদ্যই সংসার শুরু করেছেন। কিন্তু প্রথম থেকেই বিনিদ্র রাত কাটান জ্যাসন। কারণ, তাঁর বান্ধবী শারনি ঘুমের মধ্যে নাক ডাকেন। সেই শব্দে পাশে শুয়ে থাকা কার্যত অসম্ভব। অনেক দিন জ্যাসন সেকথা শারনিকে বলেছেন, তবে তাতে লাভ হয়নি কিছুই। প্রথম প্রথম তো শারনি বিশ্বাসই করতে চাইতেন না যে তিনি নাক ডাকেন। তারপর ভিডিও করে সেই শব্দ শোনান। তাতে বিশ্বাস করেন শারনি। তবে নাক ডাকার কোনও বদল নেই। এদিকে, নিদ্রাহীন রাত কাটাতে কাটাতে কার্যত বিরক্ত হয়ে গিয়েছেন জ্যাসন। তাই তিনি অন্য ফন্দি আঁটেন।

Advertisement

[আরও পড়ুন: আস্ত একটি পাখিকে গিলে খাচ্ছে মাকড়সা!‌ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও]

এক রাতে শারনির নাক ডাকার শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। উঠে পড়েন তিনি বান্ধবীকে জাপটে জড়িয়ে ধরেন। বান্ধবীও ঘুমের ঘোরে জ্যাসনকে জড়িয়ে ধরেন। তাতে জ্যাসনের কানের আরও কাছে চলে এসে নাক ডাকতে শুরু করেন শারনি। জ্যাসন এবার অন্য বুদ্ধি আঁটলেন। প্রেমিকা নাক ডাকা শুরু করলেই তাঁর গাল চেটে দেন (Licks her face) তিনি। যেমন ভাবা তেমনই কাজ। গাল ভিজে ভিজে লাগলেই ঘুম ভেঙে যায় শারনির। আচমকা জেগে তরুণী ভাবেন হয়তো ঘুমের ঘোরে মুখ থেকে লালারস বেরিয়ে এই কাণ্ড হয়েছে। একথা জানতে পারলে প্রেমিক কিছু ভাবতে পারেন বলেই মনে করেন শারনি। তাই তিনি তারপর থেকে বেশ সজাগ হয়েই ঘুমোতেন। তাতে নাক ডাকার শব্দ থেকে কিছুটা হলেও রেহাই পান জ্যাসন। পরে যদিও কথার ছলে বান্ধবীকে নিজের দুর্বুদ্ধির কথা জানিয়ে দিয়েছেন শারনি। যা শুনে হেসে কুটোপাটি খেয়েছেন ওই যুগল এবং তাঁদের পরিচিতরা।

[আরও পড়ুন: হাঁসফাঁস গরমের মধ্যে এসির হাওয়া! চুরি করতে এসে বেমালুম নিদ্রা গেল চোর! তারপর…]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.