বিয়ে বাড়ি না আরশি নগর! মণ্ডপে ঢুকে চমকাচ্ছিলেন অতিথি অভ্যাগতরা। দু’জোড়া বর-কনেকে কোনও মতেই আলাদা করা যাচ্ছিল না! তারা যেন একে অপরের ড্রেসিংটেবিল! আসলে একই লগ্নে, একই মণ্ডপে যমজ ভাইয়ের সঙ্গে বিয়ে করেন যমজ বোন। অভিনব বিয়ের অনুষ্ঠানের ভিডিও ইনস্টাগ্রামে।
যমজ পুরুষ বা নারী দেখলে অনেকেই অবাক হয়ে যান। সেখানে একজোড়া মানে তো ডাবল এফেক্ট। ‘ইট্সসারথহিয়ার’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, বিয়ের সাজে হাসিমুখে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন জোড়া নবদম্পতি। দু’জন কনেকে হুবহু এক রকম দেখতে, দুই বরও তাই। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দুই তরুণীর নাম কীর্তি ও কীর্তনা। তাঁরা যমজ ভাইবোন। তরুণীরা তেলেঙ্গানার নিজামাবাদ জেলার দেমি কালান গ্রামের বাসিন্দা। দুই যুবকের নাম বিজয় এবং বিনয়। তাঁরাও যমজ ভাই। ঘানাপুর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন:
In a rare wedding in Kamareddy, twin brothers Vijay and Vinay from Ghanpur married twin sisters Keerthana and Keerthi from Demi Kalan. Both couples look identical, leaving guests amazed as they sat side by side on the stage. Villagers called it a once-in-a-lifetime celebration… pic.twitter.com/nDyuiSYq7o
— Ashish (@KP_Aashish) February 24, 2026
জানা গিয়েছে, গত রবিবার যমজ ভাইয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন যমজ বোন। সেই বিয়ের ছবি ও ভিডিও ভাইরাল হয় সমাজমাধ্যমে। ভিডিওটি পছন্দ হয়েছে নেটপাড়ার অধিকাংশ মানুষের। মজার সব মন্তব্যে ভরে উঠছে কমেন্ট বক্স। নেটিজেনরা আশীর্বাদ করেছেন নবদম্পতিকে।
সর্বশেষ খবর
-
বিশ্ব পরিবেশ দিবসে ‘গোবর্ধন লীলা’র অন্য পাঠ, প্রকৃতিকে ভালোবাসার অনন্য দর্শন
-
ভূমিধসের জেরে আটকে সারি সারি গাড়ি, দুর্ভোগের মধ্যেও নাচ পর্যটকদের! ভাইরাল ভিডিও
-
অভয়ার ন্যায় চেয়ে তৃণমূল জমানায় সাসপেন্ড! সেই শুভঙ্করকে কাজে ফেরালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
হাঁটা নাকি যোগ! ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে কোনটা বেশি জরুরি জানেন
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?