শান্তনু কর, জলপাইগুড়ি: প্রথমে বাড়িতে ঢুকে গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি। এরপর চিঠি পাঠিয়ে গুরুত্বপূর্ণ সেই সব সামগ্রী ফেরত পেতে হলে মোটা টাকা চাওয়ার অভিযোগ। জলপাইগুড়িতে (Jalpaiguri) অভিনব কায়দায় চুরি এবং চুরির সামগ্রী ফেরত দেওয়ার নাম করে ব্ল্যাকমেল করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল কোতোয়ালি থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম সুদীপ রায় (২৯)। শহর সংলগ্ন ওয়াকার গঞ্জের বাসিন্দা এই যুবকের বিরুদ্ধে শহরের রাজবাড়ি পাড়া, ওয়াকার গঞ্জ, টোপামারি-সহ বেশ কিছু এলাকায় একের পর এক চুরির অভিযোগ রয়েছে। শুধু চুরিই নয়, চুরির পর বাড়ির মালিককে চিঠি পাঠিয়ে চুরির সামগ্রী ফেরত পেতে হলে মোটা টাকা চাওয়ার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বেশ কয়েকদিন ধরেই চোরের খোঁজে তক্কেতক্কে ছিল পুলিশ। মঙ্গলবার রাজবাড়ি পাড়া এলাকা থেকে এক টোটো চালককে আটক করে পুলিশ।
[আরও পড়ুন: সারদা ইস্যুতে শুভেন্দুকে মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ কুণালের]
[আরও পড়ুন: রাজ্যে নভেম্বর বা ডিসেম্বরে অশান্তির আশঙ্কা, মন্ত্রিসভার বৈঠকে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর]
সর্বশেষ খবর
-
‘২৫ টাকার গেরুয়া গামছা পরে বিজেপি হওয়া যাবে না’, ‘নব্য’দের কড়া হুঁশিয়ারি নেতার
-
পুজোর মুখে বাড়ল রাজ্য ও কলকাতা পুলিশ কর্মীদের রেশন ভাতা, কত টাকা মিলবে মাসে?
-
চানাচুরের প্যাকেটে পচা ইঁদুর! হুগলিতে কারখানা ঘেরাও করে বিক্ষোভ, হুলুস্থুল
-
তিন ওভার, হাতে এক উইকেট! অজি বোলিং বিক্রম সামলে নাটকীয় টেস্ট ড্র ভারতের তরুণ তুর্কিদের
-
‘দর্শক আমার ছবি ব্লকবাস্টার করবে’, পুজো রিলিজ নিয়ে আত্মবিশ্বাসী সৃজিত