ফিরবে রাজেশ-শর্মিলা অভিনীত ‘আরাধনা’র দৃশ্যপট, ১৪৪ বছরের পুরনো বাষ্পইঞ্জিন চলবে পাহাড়ে
তিন দশক বিশ্রামের পর ফের পথে নামবে এই টয়ট্রেন ইঞ্জিন।
আরও পড়ুন:
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের মূল আকর্ষণ হল স্টিম ইঞ্জিন। ধোঁয়া উড়িয়ে কু-ঝিকঝিক শব্দে সেটি প্রথম শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত যাত্রা শুরু করে ১৮৮১ সালের ৪ জুলাই। ১৮৭৯ সালে ইঞ্জিনের নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং ১৮৭০ সালে প্রথম পরীক্ষামূলকভাবে চালানো হয়। তবে দার্জিলিং টয়ট্রেনে বাষ্পচালিত ইঞ্জিন এখনও পুরোপুরি বাতিল নয়।
আরও পড়ুন:
বাষ্পচালিত বা স্টিম ইঞ্জিন কেবল বিশেষ কিছু জয় রাইডের জন্য চলছে। বর্তমানে ডিজেল ইঞ্জিনই নিয়মিত পরিষেবা দিচ্ছে। ডিজেলচালিত টয়ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে শিলিগুড়ি জংশন, সুকনা, রংটং, তিনধারিয়া, গয়াবাড়ি, মহানদী, কার্শিয়াং, টুং, সোনাদা এবং ঘুম হয়ে দার্জিলিং পর্যন্ত চলাচল করছে। সেক্ষেত্রে জয় রাইডের বাইরে পাহাড়ি পথে ধোঁয়া উড়িয়ে বাষ্পচালিত ইঞ্জিন ছুটতে শুরু করলে তিন দশক আগের স্মৃতি ফিরবে।