ভারতের ম্যাচ বয়কট! বিশ্বকাপে বাংলাদেশের জন্য ৩ পন্থায় প্রতিবাদ জানাবে ‘ভ্রাতৃস্নেহে’ বুঁদ পাকিস্তান
ইতিমধ্যেই আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান।
আরও পড়ুন:
সোমবারই এনিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছিলেন নকভি। বৈঠক শেষে তিনি এক্স হ্যান্ডেলে জানান, অত্যন্ত ইতিবাচক কথাবার্তা হয়েছে। সবকিছু বিবেচনা করেই সমস্যা সমাধানের পথ খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে। শাহিন আফ্রিদিরা আদৌ আসন্ন বিশ্বকাপে খেলবেন কিনা, তা জানানো হবে আগামী শুক্রবার অথবা আগামী সপ্তাহের সোমবার।
আরও পড়ুন:
তবে শুধুই নাকি এটুকু থেমে থাকতে নারাজ বাবররা। আরও বড় প্রতিবাদের কথাও ভাবা হয়েছে বলে খবর। ওই রিপোর্ট অনুযায়ী, ভারতের বিরুদ্ধে নাকি গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করতে পারেন শাহিনরা। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় মুখোমুখি হওয়ার কথা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। কিন্তু সেই ম্যাচে না-ও নামতে পারে পাকিস্তান। যদিও তাতে আখেরে ক্ষতিই হবে তাদের। কারণ ভারতকে ওয়াকওভার দিলে বাবরদের সুপার ১২-তে ওঠা আরও কঠিন হয়ে উঠবে।