অকারণেই ঘ্যানঘ্যান করছে খুদে, নাকি বাধিয়েছে অ্যালার্জি? চিনে নিন ৫ লক্ষণ দেখে
শিশুরা অকারণে খাবার খাওয়া নিয়ে গড়িমসি করে। কিন্তু এ কথাও ভুল নয় যে অনেক সময়েই ঠিক কেমন ধরনের শারীরিক কষ্ট হচ্ছে, তা তারা বুঝিয়ে উঠতে পারে না অভিভাবককে।
শিশুটির কি প্রায়শই নাক বন্ধ থাকে? অথবা হাঁচি শুরু হয়? অভিভাবক হয়তো ভাবছেন, ঠাণ্ডা লেগে হচ্ছে এমনটা। অথবা অসময়ে আইসক্রিম খাওয়ার ফল। কিন্তু তা নাও হতে পারে। হয়তো বাতাসে মিশে থাকা কোনও আণুবীক্ষণিক কণার সংস্পর্শে অ্যালার্জি দেখা দিচ্ছে বাচ্চাটির। পশুপাখির লোম বা পালক থেকে তা হতে পারে। হতে পারে নির্দিষ্ট কিছু খাবার থেকেও, যেমন কলা, ডিম বা বেগুন।
আরও পড়ুন:
শিশুটির কি চোখ লাল হয়ে যাচ্ছে? তা চুলকাতে বারবার হাত চলে যাচ্ছে চোখে? বাড়ির খুদেটিকে কেবল চোখে হাত দিতে বারণ করাই যথেষ্ট নয় এ ক্ষেত্রে। বাবা-মা হয়তো ভাবতে পারেন, বাইরের ধুলোকণা চোখে পড়ে এই অবস্থা। কিন্তু অ্যালার্জির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া চলে না। খেয়াল করতে হবে, নির্দিষ্ট কিছু খাওয়ার পরেই এমনটা হচ্ছে থাকতে কি-না। কেবল জলের ঝাপটায় কি তা কমছে?
প্রায়শই কি রাতে ঘুমের মধ্যে কাশতে কাশতে উঠে পড়ে শিশুটি? অভিভাবক হয়তো ভাবছেন, দীর্ঘ সময় ঘুমিয়ে বাচ্চাটির গলা শুকিয়ে গিয়েছে। অথবা কাশির ওষুধ দিচ্ছেন তা সারাতে। কিন্তু এ ক্ষেত্রেও অ্যালার্জি হয়ে থাকতে পারে। চিংড়ি কিংবা কাঠ বাদাম খেলে অনেকের শরীরেই তা সহ্য হয় না। ফলে দেখা যায় শুষ্ক কাশি। তা হাঁপানিতে পরিণত হচ্ছে কি-না, সে বিষয়ে অত্যন্ত সচেতন থাকতে হবে।
শিশুটি কি আচমকাই হাত-পা চুলকাতে শুরু করেছে? শরীরের খানিকটা অংশ লাল হয়ে ফুলে উঠেছে, পোকায় কামড়ানোর মতো? অথবা একাধিক ফুসকুড়ি গজিয়ে উঠেছে গায়ের কোনও অংশে? অ্যালার্জির বহিঃপ্রকাশ হিসেবে প্রায়শই এমনটা হয়ে থাকে। রেড মিট অথবা হাঁসের ডিম পেটে সহ্য না হলে, তা এমনভাবে র্যাকশের সৃষ্টি করে ত্বকে। কেবল জল অথবা কুলিং লোশনে তা কমতে চায় না।
আরও পড়ুন:
কোনও খাবার খাওয়ার পরেই শিশুটির অস্বস্তি হচ্ছে কি? প্রশ্ন করে জানুন, এই অস্বস্তি কী ধরনের। বুকজ্বালা, পেট ফোলাভাব অথবা শ্বাসকষ্ট হয় যদি, তবে তা বদহজম অথবা পেটের সমস্যা নাও হতে পারে। যেসব শিশুরা ল্যাকটোজ ইনটলারেন্ট, অর্থাৎ দুগ্ধজাত খাবার যাদের পেটে সহ্য হয় না, তাদের অ্যালার্জির বহিঃপ্রকাশ এমন হতে পারে। তাই শিশু দুধ না খেতে চাইলে, এই সম্ভাবনাটিও খতিয়ে দেখতে হবে।