‘ফ্লপ’ কেরিয়ার, চেহারা কাটাছেঁড়ায় বিতর্ক! এবার দলাই লামার কাছে গিয়ে কেন অঝোরে কাঁদলেন ভূমি?
শান্তির খোঁজে দলাই লামার শরণে ভূমি পেড়নেকর। কী জানালেন অভিনেত্রী?
সিনেসমালোচকরা ভূমি পেড়নেকরের অভিনয় দেখে 'ফুলমার্কস' বসালেও বর্তমানে বলিপাড়ার প্রযোজক-পরিচালকদের থেকে তিনি আর সেভাবে ডাক পান না! ভূমির 'নিম্নগামী' কেরিয়ার গ্রাফ দেখলেই তা স্পষ্ট। শেষ কোন সিনেমায় অভিনয় করেছেন? সেটা একলহমায় মনে করা দায়! কেরিয়ারে হিটের সংখ্যাও হাতে গোনা। লাইমলাইটেও এখন খুব একটা থাকেন না।
আরও পড়ুন:
এরমাঝে আবার চেহারায় কাটাছেঁড়া করার জন্য বিতর্কে জড়ান ভূমি পেড়নেকর। নেটবাসিন্দাদের দাবি, বলিউডে কাজ পেতে নায়িকা তাঁর চেহারায় আমূল পরিবর্তন আনতে চেয়েছিলেন। লিপ জব, নোস জবও নাকি করিয়েছেন। কিন্তু হিতে বিপরীত হয়। চেহারা বদলে যাওয়ায় ভূমি অনুরাগীরাও ক্ষোভপ্রকাশ করেছিলেন। লাগাতার কটাক্ষের শিকারও হতে হয় অভিনেত্রীকে।
এবার শান্তির খোঁজে দলাই লামার শরণে ভূমি পেড়নেকর। সম্প্রতি হিমাচল প্রদেশের ধর্মশালায় গিয়ে তিব্বতি ধর্মগুরু দলাই লামার সঙ্গে দেখা করেন তিনি। সেই মুহূর্তের বেশ কিছু ছবি সোশাল মিডিয়ায় তুলে ধরার পাশাপাশি নিজের আধ্যাত্মযাপনের ঝলকও দেখান নায়িকা। ভূমি বলছেন, এহেন অভিজ্ঞতা সারাজীবন মনে রাখবেন। কী বললেন তিনি?
আরও পড়ুন:
ধর্মশালায় দলাই লামার আশ্রমে গিয়ে তিনি যে শান্তির খোঁজ পেয়েছেন, সেকথাও অবলীলায় জানান ভূমি পেড়নেকর। তিনি বলেন, "এমন গভীর শান্তি, করুণা ও সহমর্মিতার এক মুহূর্তকে প্রত্যক্ষ করতে পেরে আমি নিজেকে সত্যিই ধন্য মনে করছি। এটি এমন এক স্মৃতি, যা আমি চিরকাল আমার হৃদয়ে সযত্নে লালন করব।" এই সাক্ষাৎকে 'ম্যাজিক্যাল' বলেও আখ্যা দিয়েছেন নায়িকা।
অভিনেত্রীর মতে, তিব্বতি ধর্মগুরু দলাই লামার সঙ্গে এহেন সাক্ষাৎ তাঁর মন স্পর্শ কর গিয়েছে এবং তাঁকে নতুন উদ্যোমে চলতে অনুপ্রেরণা জুগিয়েছে। ভূমির ভাগ করে নেওয়া ছবিগুলিতেও দেখা গিয়েছে, অত্যন্ত নিষ্ঠা নিয়ে আশ্রমে ধ্যান করছেন তিনি। যেন সেখানকার শান্তির সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন। দলাই লামার আশীর্বাদ নিতেও দেখা যায় ভূমি পেড়নেকরকে।
আসলে আধ্যাত্মযাপনের ক্ষেত্রে ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে পারলে চোখে জল আশা অস্বাভাবিক নয়। উপরন্তু জীবনের কঠিন সময়ে কাউকে যদি চড়াই-উতরাই বেয়ে এগিয়ে যেতে হয়, সেক্ষেত্রে অনেকেই শান্তির জন্য ঈশ্বরের শরণাপন্ন হন। ভূমি পেড়নেকরের ক্ষেত্রেও সম্ভবত সেটাই ঘটেছে। কারণ এইমুহূর্তে বলিপাড়ার ডাকসাইটে সব প্রজেক্টে তিনি ব্রাত্য! সিনেপাড়ার পার্টিতেও তাঁকে সেভাবে দেখা যায় না।
সেকারণেই কি ধর্মগুরুর শরণে গিয়ে অঝোরে কেঁদে ফেললেন ভূমি পেড়নেকর? উত্তর যদিও অধরা, তবে সহকারী পরিচালক হিসেবে ৬ বছর যশরাজ ফিল্মসে কাজ করা কিংবা অভিনেতা-অভিনেত্রী বাছাইয়ের প্রক্রিয়ায় শামিল হওয়া বলিউডের এক তাবড় সদস্যের কেরিয়ার কেন এমন থমকে? সেই প্রশ্ন কিন্তু মাঝেমধ্যেই চাগাড় দেয় ভক্তমহলে। (ছবি- ফেসবুক)