বাবা-মায়ের নাম থেকে জাপানি সামুরাই, কোহলির শরীরের সব ট্যাটুর রহস্য জানেন?
বরাবরই ট্যাটু করাতে ভালোবাসেন বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ককে প্রকৃত ট্যাটুভক্ত বলা চলে। একাধিক ট্যাটু রয়েছে তাঁর শরীরে। প্রত্যেকটি ট্যাটুর সঙ্গে তাঁর জীবনের বিশেষ যোগ রয়েছে।
আরও পড়ুন:
জ্যামিতিক ফুলের নকশা: ২০২৩ সালের আইপিএল শুরুর আগে তাঁর ভক্তরা খেয়াল করেন, খানিকটা পদ্মফুলের মতো দেখতে একটি ট্যাটু রয়েছে বিরাটের ডান হাতে। কী কারণে ডান হাতে নতুন ট্যাটু আঁকিয়েছেন কিং কোহলি, সেই তথ্য ফাঁস করেন তাঁর ট্যাটু আর্টিস্ট সানি ভানুশালী। দুই দফায় মোট ১৪ ঘণ্টা ধরে নতুন ট্যাটুটি আঁকিয়েছিলেন বিরাট। নতুন ট্যাটুর সঙ্গে তাঁর আধ্যাত্মিকতার যোগ রয়েছে। ট্যাটু আর্টিস্টের মতে, আধ্যাত্মিকতা ও সর্বশক্তিমানের সঙ্গে বিরাটের...
জাপানি সামুরাই ট্যাটু: জাপানি সামুরাইয়ের বড়সড় ট্যাটু রয়েছে কোহলির বাঁহাতে। সামুরাইরা জাপানের অভিজাত যোদ্ধা গোষ্ঠী। সমাজে তাঁদের কদর ছিল। কোহলির হাতের এই ট্যাটু সামুরাইয়ের বুশিডো কোডের উপর ভিত্তি করে তৈরি। যোদ্ধা হওয়ার সাতটি গুণের কথা ব্যাখ্যা করে এই ট্যাটু। জি (বিচার), ইউ (সাহস), রেই (ভদ্রতা), জিন (উদারতা), মেইয়ো (সম্মান), মাকোটো (সততা) এবং চুগি (আনুগত্য)।