গঙ্গার নিচের মেট্রো ছুটবে মণ্ডপে! নদী দূষণ রোধের বার্তা নিয়ে সাজছে এই পুজো
৮৮ তম বছরের পুজো এবার তারা উৎসর্গ করেছে মা গঙ্গার উদ্দেশে।
আরও পড়ুন:
সদ্যই গঙ্গার নিচ দিয়ে পাতাল রেলের পথ গিয়েছে কলকাতা শহরে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড। এই পথে নদীগর্ভের নীলচে আভাও চাক্ষুষ করেন যাত্রীরা। পুজোমণ্ডপেও তৈরি হচ্ছে সেই মেট্রো স্টেশন, সেই আবহ। মনে হবে যেন মেট্রোরেলে উঠলেন! তার পোশাকি নাম 'প্ল্যাটফর্ম হাওড়া ময়দান'। ২০১৬ সালে ডাউন বনগা লোকাল থিমে চমক দিয়েছিলেন শিল্পী সুবল পাল। এবার মণ্ডপে মেট্রো এনে তারই পার্ট টু তৈরি করছেন তিনি।