তিন মাস পরেই ছিল ২৫তম জন্মদিন, বাবা-মা-দিদিকে নিঃস্ব করে চলে গেলেন ঐন্দ্রিলা
ঘরের মেয়েকে হারিয়ে শোকাহত মুর্শিদাবাদ।
১৯৯৮ সালের ৫ ফেব্রুয়ারি ঘর আলো করে শর্মা পরিবারে জন্ম নেন ঐন্দ্রিলা। বাবা উত্তম শর্মা মুর্শিদাবাদের হাসপাতালের চিকিৎসক। মা শিখা শর্মা এক নার্সিং হস্টেলের ইন-চার্জ। স্কুলে লেখাপড়ার পাশাপাশি আঁকা, নাচের মতো বিভিন্ন বিষয়েই আগ্রহ ছিল ঐন্দ্রিলার। কলকাতার এক বেসরকারি কলেজে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ভরতি হয়েছিলেন। যদিও অসুস্থতার কারণে পড়াশোনা শেষ করা হয়নি।