১৫৪ কিমি বেগে ঝড় আনকোরা অশোকের, আইপিএলে দ্রুততম বলের রেকর্ড তালিকায় ক’জন ভারতীয়?
শচীন তেণ্ডুলকরের গল্পের মতোই উত্থান গুজরাট জায়ান্টসের পেসার অশোক শর্মার।
আরও পড়ুন:
আরও পড়ুন:
অশোকের আগে দু'জন ভারতীয় আইপিএলে ১৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে বল করেছেন। তাঁরা হলেন উমরান মালিক ও ময়ঙ্ক যাদব। ২০২৪ সালের আইপিএলে সবাইকে চমকে দিয়েছিলেন ময়ঙ্ক। দু'বার ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বল করেছিলেন তিনি। লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে তাঁর সর্বোচ্চ গতি ছিল ১৫৬.৭ কিমি প্রতি ঘণ্টা। আরেকটি ম্যাচে গতি ছিল ১৫৫.৮ কিমি প্রতি ঘণ্টা।
আইপিএল মাতিয়ে দিয়েছিলেন লকি ফার্গুসনও। ২০২২-এ গুজরাট টাইটান্সের পেসার গতি তুলেছিলেন ১৫৭.৩ কিমি প্রতি ঘণ্টা। এরপর উমরান-ময়ঙ্কদের দাপট। এই তালিকায় ষষ্ঠ স্থানে থাকা ২০২০ সালে আনরিখ নখিয়া কিমি প্রতি ঘণ্টা গতিতে বল করেছিলেন। নবম স্থানেও প্রোটিয়া পেসার। ওই বছরই ১৫৫.১ কিমি কিমি প্রতি ঘণ্টা গতি তুলেছিলেন। একাদশতম স্থানেও তিনি।