অগ্নিমূল্যের ফুটবল বিশ্বকাপ, টিকিটমূল্য আকাশছোঁয়া, ট্রেন-বাসে মাঠে যেতে খরচ ১০ হাজার টাকা!
আগামী জুন মাসে ফুটবল বিশ্বকাপের সময় নিউ ইয়র্ক শহর থেকে ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়াম যেতে গাঁটের কড়ি খসবে কত?
যেতে-আসতে পড়বে মাত্র একশো ডলার! ভারতীয় মুদ্রায় আজকের দিনে যা অত্যন্ত কম। প্রায় সাড়ে ন’হাজার টাকা! কী ভাবছেন, বাস? তাতে সস্তা? ও, আচ্ছা। ঠিক আছে। হিসেবটা দিয়ে রাখা যাক। সাউথ বস্টন থেকে ফক্সবরোয় যেতে বাসে লাগে আধ ঘণ্টা মতো। যেখানে কি না জিলেট স্টেডিয়াম রয়েছে। তা বাসে করে গেলে, ভাড়া লাগবে মাত্র আশি ডলার! ভারতীয় মুদ্রায় লিখি– প্রায় সাত হাজার টাকার কাছাকাছি!
আরও পড়ুন:

বিশ্বকাপের ফুটবল-সংক্রান্ত উত্তাপ এখনও সেভাবে টের পাওয়া যাচ্ছে না। দু’মাস দেরি আছে। চুটিয়ে ক্লাব ফুটবল চলছে। চ্যাম্পিয়ন্স লিগ চলছে। ফুটবল মরশুম যত শেষের দিকে যাবে, তত উত্তাপ বাড়বে দেশের জার্সিতে মেসি-রোনাল্ডো-ইয়ামাল-ভিনিসিয়াসদের নিয়ে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এখন থেকেই উত্তাপ বাড়তে শুরু করেছে।
আরও পড়ুন:
কেবল মূল্যবৃদ্ধিই নয়, টিকিট বিক্রির প্রক্রিয়াও প্রশ্নের মুখে। লটারি পদ্ধতি ও ‘ফার্স্ট-কাম-ফার্স্ট-সার্ভ’ ব্যবস্থার কারণে লক্ষ লক্ষ সমর্থক অনলাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও টিকিট পাননি। অভিযোগ উঠেছে, বহু ইউজার ভুল কিউ-তে চলে গিয়েছেন বা তাঁরা প্রযুক্তিগত ত্রুটির মুখে পড়েছেন। এক আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী, ‘লাস্ট-মিনিট সেলস ফেজ’-এর লিঙ্কে ক্লিক করেও অনেক সমর্থক সঠিক পেজে ঢুকতেই পারেননি। ফলে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অসংখ্য ফুটবলপ্রেমী।