কৈলাসে ফিরেছেন উমা, বিদায়লগ্নে রাজ্যজুড়ে বিসর্জন কার্নিভালের টুকরো ছবি
আগামী কাল কলকাতার রেড রোডের কার্নিভালে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।
হুগলির শ্রীরামপুরে অনুষ্ঠিত হলো অত্যন্ত জমজমাট রঙিন দুর্গা পূজা পরবর্তী এই কার্নিভাল বা শোভাযাত্রা। এদিন বিকাল চারটে বাজার সঙ্গে সঙ্গে শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেবের স্নান পিরি মাঠ থেকে জেলার বাছাই করা দুর্গা প্রতিমাগুলিকে নিয়ে শুরু হয় রঙিন এই শোভাযাত্রা। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ধুনুচি নাচে যোগ দিয়েছিলেন।
আরও পড়ুন:
এদিনের এই উৎসবে উপস্থিত ছিলেন আরামবাগের সংসদ মিতালি বাগ, বিধায়ক অরিন্দম গুইন, বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়, সুবীর মুখোপাধ্যায়, হুগলির জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি অমিত পি জগলভি, শ্রীরামপুরের মহকুমাশাসক শম্ভুদীপ সরকার-সহ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। বিশেষ অতিথি হিসাবে ছিলেন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী।