‘নির্দোষ’ কেজরি, কত মামলায় জড়িয়ে দেশের প্রথম সারির নেতানেত্রীরা? তাঁদের সম্পত্তিই বা কত?
দেশের প্রথম সারির ১২ জন রাজনীতিবিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ও সম্পত্তির খুঁটিনাটি জেনে নিন।
নরেন্দ্র মোদি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দীর্ঘদিন বিরোধী রাজনীতি করছেন। শাসক হিসাবেও গুজরাটের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসাবে প্রায় ৩ দশক কাজ করেছেন। এতদ সত্ত্বেও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই। তাঁর সম্পত্তির পরিমাণ ২ কোটির কিছু বেশি। এই তথ্য প্রধানমন্ত্রীর দেওয়া নির্বাচনী হলফনামাতেই পাওয়া যায়।