সেমির মহারণের আগে অর্জুনের বিয়েতে গম্ভীর, পুরনো সতীর্থদের পেয়ে চওড়া হাসি শচীনের মুখে
অর্জুনের বিয়ের আসরে নজরে তারকাদের ঝলমলে উপস্থিতি।
মহেন্দ্র সিং ধোনি, সুনীল গাভাসকর, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড় - কে নেই সেই তালিকায়! আইসিসি চেয়ারম্যান জয় শাহও মুম্বইয়ে পৌঁছেছেন অর্জুন তেণ্ডুলকর-সানিয়া চন্দোকের বিবাহবাসরে। শচীনপুত্রের বিবাহবাসরে দেখা গেল টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীরকেও। কুর্তা-পাজামা পরে এসেছিলেন তিনি। প্রশ্ন হল, বৃহস্পতিবার সন্ধ্যায় সেমিফাইনাল খেলবে ভারত। তার আগে কীভাবে অনুষ্ঠানে গেলেন ভারতীয় দলের হেডস্যর?
আরও পড়ুন:
ম্যাচ সন্ধ্যায় হওয়ায় দুপুরে গম্ভীরের বিয়েবাড়ি যেতে অসুবিধা ছিল না। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী নাতাশা জৈন। তাছাড়াও মুম্বইয়ের যে হোটেলে ভারতীয় দল রয়েছে, সেই হোটেল থেকে ১০ কিমি দূরের এক হলে শচীনপুত্রের বিয়ের অনুষ্ঠানের আয়োজিত হয়েছে। অর্থাৎ দূরত্ব খুব বেশি ছিল না। তবে গম্ভীর ছাড়া ভারতের বিশ্বকাপের দলের অন্য কোনও ক্রিকেটারকে বিয়ে অনুষ্ঠানে দেখা যায়নি।
শচীনপুত্রের বিয়েতে ভারতবর্ষের স্বনামধন্যরা নিমন্ত্রিত। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহেন্দ্র সিং ধোনি। সৌরভ গঙ্গোপাধ্যায়। হরভজন সিং। ক্রিকেটজীবনে যাঁদের সঙ্গে খেলেছেন ‘লিটল মাস্টার’, প্রত্যেকের কাছেই নাকি নিমন্ত্রণপত্র গিয়েছে। এঁদের মধ্যে অনেকে সকালে বিয়েবাড়ি সেরে রাতে মাঠে উপস্থিত হয়ে (স্বরাষ্ট্রমন্ত্রী যেমন আসছেন, মোটামুটি নিশ্চিত) সূর্যদের আলোর পথযাত্রী হতেও পারেন।
আরও পড়ুন:
বৃহস্পতিবার বেলা ১১টা ৫৪ মিনিট থেকে অর্জুন-সানিয়ার বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে বলে সূত্রের খবর। তার আগে পরেই হাজির হয়েছেন ‘ফাইভস্টার’ অতিথিরা। মুকেশ-নীতা অম্বানি, ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী, ধারাভাষ্যকার হর্ষ ভোগলে, রাজনীতিবিদ একনাথ শিন্ডে - সকলকেই দেখা গিয়েছে বিয়ের অনুষ্ঠানে। অফ হোয়াইটের উপর রংবেরংয়ের সুতোর কাজ করা পোশাক পরে আসেন ধোনি এবং সাক্ষী। এছাড়াও বলিউডের একাধিক তারকাকে দেখা গিয়েছে বিয়ের আসরে।
গত বছরের আগস্টে বাগদান সারেন অর্জুন তেণ্ডুলকর। ছোট্ট এক অনুষ্ঠানে সানিয়া চন্দোকের সঙ্গে বাগদান করেছেন শচীনপুত্র। বাগদানের ৬ মাস পরেই বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে তাঁদের চারহাত এক হল। বিয়ের মালাবদলের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। শোনা যায়, শচীনকন্যা সারার ‘বেস্ট ফ্রেন্ড’ ছিলেন সানিয়া। সেখান থেকেই অর্জুনের সঙ্গে সানিয়ার সম্পর্ক এবং তারপর বিয়ে।
স্ত্রী-কন্যাকে নিয়ে গিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। অর্জুনের বিবাহ অনুষ্ঠান সাবেকি রীতি মেনে সম্পন্ন হয়। বিয়ের থিম থেকে নবদম্পতির পোশাক, সব কিছুতেই ছিল লাল রঙের আভিজাত্য। এর আগে জামনগরে মুকেশ আম্বানি, নীতা আম্বানিদের 'আইবুড়োভাত’ হয়েছে অর্জুনের। সেখানে ছিলেন ছিলেন শ্লোকা মেহতা, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট-সহ দুই পরিবারের সদস্যরা। তাঁদের সঙ্গে ভগবান শ্রীগণেশের আশীর্বাদ নিতে দেখা যায় শচীনপুত্র অর্জুন এবং তাঁর হবু স্ত্রী সানিয়া।
শচীনকন্যা সারা তেণ্ডুলকরের বন্ধু সানিয়া সম্পর্কে রবি ঘাইয়ের নাতনি। হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসায় ঘাই পরিবারের নাম মুম্বইয়ে অত্যন্ত পরিচিত। ইন্টারকন্টিনেন্টাল হোটেল, আইসক্রিম ব্র্যান্ড ব্রুকলিম ক্রিমারির মালিক এই ঘাই পরিবার। বিদেশে পড়াশোনার পর দেশে ফিরে পারিবারিক ব্যবসার হাল ধরেন রবি। তাঁর হাত ধরেই যাত্রা শুরু করে কোয়ালিটি আইসক্রিম। সানিয়া পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত না হলেও অন্য ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। মিস্টার পস পেট স্পা অ্যান্ড স্টোর...