মুদিয়ালির পর শিবমন্দিরের পুজোর দিকেও নজর রাখা যাক। ওই পুজো কমিটির এবারের থিম 'বিশ্বাস'। প্রচলিত ধ্যানধারণা এবং বিশ্বাসকে অবলম্বন করেই সাজছে মণ্ডপ।
৪৫
পুজোয় ব্যবহৃত কোশাকুশির মতো দেখতে মণ্ডপ। প্রবেশপথে রয়েছে ঘট ও লালসুতোর বাঁধনের বাঁশ ও বেতের তোরণ। গ্রামের মন্দির আদলে সেজেছে মণ্ডপের ভিতর। সেখানে তৈরি হচ্ছে কালীপ্রতিমা। বিসর্জন না দেওয়া প্রতিমাও দেখা যাবে সেথানে।
৫৫
পুজো কমিটির সম্পাদক পার্থ ঘোষ জানান, ‘‘মণ্ডপ তৈরি হচ্ছে ২ হাজার নিমগাছের ছাল ও পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে। মণ্ডপের সামনে থাকবে শিবলিঙ্গ।’’