খেলতে হবে ভারতেই, বাংলাদেশের জন্য কলকাতা ছাড়াও বিকল্প ভেন্যু তৈরি আইসিসি’র!
ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলার যে প্রস্তাব বাংলাদেশ দিয়েছে সেটা একপ্রকার অসম্ভব, অবাস্তব।
সূত্রের খবর, বিসিবিকে ভারতেই বিকল্প কোনও ভেন্যুর প্রস্তাব দিতে চলেছে আইসিসি। শ্রীলঙ্কা নয়, ভারতেরই অন্য দুই ভেন্যুতে খেলার কথা নাকি জানানো হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বিকল্প হিসাবে ভাবা হচ্ছে, চেন্নাই ও তিরুঅনন্তপুরমের কথা। এমনটা হলে ইডেন গার্ডেন্স বা ওয়াংখেড়ে স্টেডিয়ামের বদলে দক্ষিণী রাজ্যে ম্যাচ খেলবে বাংলাদেশ।
আরও পড়ুন:
নিরাপত্তার অজুহাত দিয়ে ইতিমধ্যেই আইসিসিকে গোটা দুয়েক চিঠি লিখেছে বিসিবি। প্রথম চিঠির জবাবে জয় শাহর আইসিসি জানিয়ে দিয়েছে, শেষমুহূর্তে ভেন্যুবদল সম্ভব নয়। ভারতে নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই। শোনা যাচ্ছে, দ্বিতীয় চিঠিরও ওই একই রকম জবাব আইসিসি দেবে বাংলাদেশ বোর্ডকে। আইসিসির যুক্তি, বিসিবি শুধু মুখেই নিরাপত্তাজনিত সমস্যার কথা বলছে। কিন্তু আদতে কোনও যুক্তিপূর্ণ কারণ দর্শাতে পারেনি। এই পরিস্থিতিতে বিকল্প ভেন্যুর প্রস্তাব দেওয়া হতে পারে বলে...
কিন্তু বিকল্প ভেন্যুর প্রস্তাব দেওয়া হলেও কি রাজি হবে বিসিবি? বোর্ড সভাপতি আমিনুল ইসলাম শুক্রবার রাতে বলেছেন, "আইসিসির তরফে আমরা এখনও কোনও উত্তর পাইনি। অপেক্ষায় আছি।” তাঁর কথায়, “অন্য যে মাঠেই খেলা দেওয়া হোক সেটা তো ভারতের মাঠই হবে। এ সব ব্যাপারে একা কোনও সিদ্ধান্ত নেওয়া যায় না। সরকারের কথা অনুযায়ীই আমাদের চলতে হবে। আমাদের অবস্থান আগে যা ছিল এখনও সেটাই আছে।”
আরও পড়ুন:
সরকারের অঙ্গুলিহেলনেই যে বিসিবি চলছে, সেটা মেনে নিয়েছেন বুলবুল। একই সঙ্গে তিনি মেনে নিয়েছেন, শ্রীলঙ্কায় খেলার প্রস্তাবে খেলতে দেওয়া না হলে বাংলাদেশ কী করবে সেটা স্পষ্ট নয়। বিসিবি সভাপতি বলেছেন, "হায়দরাবাদ বা চেন্নাইয়ে আমাদের খেলা দেওয়া হতে পারে, এমন কোনও কথা শুনিনি। সোমবার বা মঙ্গলবারের মধ্যে আইসিসির উত্তর পাব বলে আশা করছি।”
বাংলাদেশে হিন্দু ধর্মালম্বী সংখ্যালঘুদের উপরে অত্যাচারের কারণে কেকেআরের বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে সরব হয়েছিলেন দেশের বিজেপি নেতাদের কেউ কেউ। তীব্র আক্রমণ করা হচ্ছিল কেকেআর মালিক শাহরুখ খানের সঙ্গে ভারতীয় বোর্ডকে। বলাবলি চলছিল, বাংলাদেশে যখন নির্বিচারে হিন্দু নিপীড়ন চলছে, তখন কোন যুক্তিতে মুস্তাফিজুরকে এখনও দলে রেখে দিয়েছে কেকেআর? কেন তাঁর সঙ্গে চুক্তি এখনই ছিন্ন করা হচ্ছে না? এই পরিস্থিতিতে শনিবার বিসিসিআইয়ের তরফে কেকেআর-কে...
এর পরেই সুর চড়া করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকী ঘুরপথে ‘প্রতিহিংসা’ চরিতার্থ করার চেষ্টা শুরু করে তারা। মুস্তাফিজুরকে বাদ দেওয়ার ‘বদলা’ হিসাবে ভারতে বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্ত নেয় বিসিবি। এক বিজ্ঞপ্তিতে তারা লেখে, ‘বোর্ড গত ২৪ ঘণ্টায় গোটা পরিস্থিতি পর্যালোচনা করেছে। ভারতে বাংলাদেশের খেলাগুলো নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন। ভারতের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বাংলাদেশ...
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচের সঙ্গে জড়িয়ে এক বাংলাদেশি। বরোদায় আয়োজিত এই ম্যাচের টিভি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। বিভিন্ন প্রতিবেদনে তুলে ধরা হয়, ভারতে যদি নিরাপত্তাজনিত কোনও সমস্যা থাকত, তাহলে কি সৈকত সুষ্ঠুভাবে আম্পায়ারিং করতে পারতেন? আইসিসি নাকি এই উদাহরণটি তুলে ধরে বাংলাদেশকে বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলার পরামর্শ দিতে পারে। এরপরেও যদি ভারতে আসতে না চায় পদ্মাপাড়ের দেশ, তাহলে বিশ্বকাপ থেকেই বাংলাদেশকে বাদ দেওয়ার মতো...
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অনুযায়ী গ্রুপ পর্বের চারটি ম্যাচের তিনটিতে মুস্তাফিজুর রহমান, লিটন দাসদের খেলার কথা কলকাতায়। এর মধ্যে ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইটালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড বিরুদ্ধে নামার কথা মুস্তাফিজুরদের। এরপর ১৭ ফেব্রুয়ারি নেপালের বিরুদ্ধে তাদের খেলা। এখন দেখার পরিস্থিতি কোন দিকে গড়ায়।