অভিষেক থেকে সূর্য, প্রথম টি-টোয়েন্টিতে গুচ্ছ রেকর্ডের মালিক ভারতীয়রা, রইল একাধিক চিন্তাও
সার্বিকভাবে বুধবার রাতে ভালো পারফর্ম করলেও যে কয়েকটি জায়গা ভারতীয় দলকে ভাবাবে সেগুলি হল ফিল্ডিং, অধিনায়ক সূর্যর ফর্ম এবং বোলিংয়ে বুমরাহর ছন্দ। সিরিজের পরের চার ম্যাচে সেটা শুধরে নিতে চাইবে টিম ইন্ডিয়া।
প্রথম শ্রেণির টি-২০ ক্রিকেটে এদিন পাঁচ হাজার রানের গণ্ডি পেরিয়েছেন অভিষেক শর্মা। ১৬৫ ইনিংসে ওই মাইলফলক ছুঁয়েছেন তিনি। দ্রুততম ব্যাটার হিসাবে ওই নজির গড়েছেন অভিষেক। মাত্র ২৮৯৮ বলে পাঁচ হাজার রানের গণ্ডি পেরোলেন তিনি। আগে ওই রেকর্ড ছিল আন্দ্রে রাসেলের দখলে। ২৯৪২ বলে পাঁচ হাজার রান করেন তিনি। ছবি: সংগৃহীত।