আকাশ ফুঁড়ে উঠছে ছাইমেঘ! ছবিতে দেখুন ইন্দোনেশিয়ার লাকি লাকি আগ্নেয়গিরির ভয়াবহ রূপ
ভয়ে পালাচ্ছেন লাগোয়া ফ্লোরস দ্বীপের বাসিন্দারা।
সুপ্ত-জীবন্ত আগ্নেয়গিরিতে ঘেরা দ্বীপ ইন্দোনেশিয়া। সেখানকার লিউটোবি পর্বতের লাকি লাকি আগ্নেয়গিরি এখন জাগ্রত। ফলত হয়ে উঠেছে রাক্ষুসে। পরপর কয়েকদিন ধরে তার অগ্ন্যুৎপাত অব্যাহত। লাভা, ছাই উদগীরণ করতে করতে ক্লান্ত হলে একটু বিশ্রাম নিচ্ছে। তারপর আবার জেগে উঠে দেখাচ্ছে ভয়াবহ রূপ। তা দেখে ভয়ে পালাচ্ছেন লাগোয়া ফ্লোরস দ্বীপের বাসিন্দারা।