বিছানার আদরে সঙ্গিনী কি তৃপ্ত? বুঝে যাবেন সাতটি সংকেতেই
কোনও পুরুষ যদি বুঝতে চান বিছানায় তিনি সত্যিই তাঁর প্রিয় নারীর কাছে আকর্ষণীয় কিনা, তার জন্য নির্দিষ্ট কতগুলি বিষয়ে খেয়াল রাখতে হবে।
আরও পড়ুন:
মনে রাখতে হবে যৌনতা কোনও রেস নয়। স্বপ্নের নারীটিকে সুখের শীর্ষবিন্দুতে পৌঁছে দিয়ে তবে নিজের স্খলন ঘটাতে পারলেই সঙ্গমটি সম্পূর্ণ সফল হবে, এমনটা ধরে নিয়ে এক অলীক দৌড়ে মেতে ওঠাটা কোনও কাজের কথা নয়। সাইকো থেরাপিস্ট গিগি এঙ্গেল বলছেন, ''সত্যিকারের প্রেমিকরা কখনও অর্গ্যাজমকে তাড়া করে ফেরে না।'' তাঁর মতে সঙ্গিনীর সঙ্গে শরীরী খেলায় বুঁদ থেকে তালে তালে যৌনতার ছন্দোবদ্ধতায় শামিল হলেই তা পৌঁছে যাবে তুরীয়...
যৌনতা কোনও ট্র্যাপিজের খেলা নয়। কাজেই বিছানায় ভালো হতে গেলে বিভিন্ন পজিশনে সঙ্গম করতে হবে এমন কোনও কথা নেই। অ্যানাবেল নাইট বলছেন, ''যৌনতায় মনোযোগী হয়ে সঙ্গিনীর প্রতি সুস্পষ্ট আগ্রহ দেখানো প্রায়শই যে কোনও নির্দিষ্ট কৌশল বা পোজের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় হয়।'' অর্থাৎ শারীরিক ভাবেই হোক বা মৌখিক, সঙ্গিনীর কাছে নিজেকে উদ্দীপ্ত করে তোলাই আসল কথা।