দিন আনি দিন খাইয়ের গলি থেকে ক্রিকেটের রাজপথে, লড়াইয়ের অনুপ্রেরণা আইপিএল তারকারাই
সংসারের ভোল বদলেছে প্রতিভাবান সন্তানদের হাত ধরে।
আরও পড়ুন:
আয়ুষ মাত্রে: কিছু দিন আগে রুতুরাজ গায়কোয়াড়ের জায়গায় ৩০ লক্ষ টাকায় আয়ুষ মাত্রেকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। ১৭ বছরের এই ক্রিকেটারকে সবসময় মানসিকভাবে সমর্থন জুগিয়ে এসেছে তার মা-বাবা। দাদাও যথাসাধ্য করেছেন। যদিও কখনও আর্থিক কষ্টের কথা তাঁকে বুঝতে দেওয়া হয়নি। আয়ুষকে তার বাবা রোজ অনুশীলনে নিয়ে যেতেন।
আরও পড়ুন:
দিগ্বেশ রাঠি: ২৫ বছরের এই ক্রিকেটারকে ৩০ লক্ষ টাকার বেস প্রাইসে কিনে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ক্রিকেটার ছিলেন তাঁর দাদাও। পরিবারকে সাহায্যের কারণে ক্রিকেট ছেড়ে দিতে হয়েছিল তাঁকে। অর্থ বা যশ কোনওটাই সেভাবে ছিল না। তাই অত্যন্ত প্রতিকূলতার মধ্যে কেটেছে দিগ্বেশের জীবন। সেখান থেকেই উঠে আসা। আইপিএলে তাঁর অসাধারণ বোলিং তো বটেই, নজর কেড়েছে তাঁর নোটবুক সেলিব্রেশনও।