অ্যাথলিট-অভিনেতাদের মতো এখন ফিটনেস আইকন নেতারাও, কীভাবে নিজেদের চাঙ্গা রাখেন?
কর্মব্যস্ততা এবং জনজীবনের চাপ সত্ত্বেও এখন রাজনীতিবিদরাও ফিটনেসের বিষয়ে অত্যন্ত সচেতন।
আরও পড়ুন:
অভিষেক বন্দ্যোপাধ্যায়: হাজারো ব্যস্ততা, রাজনৈতিক ক্রিয়াকলাপের মাঝেও নিজের স্বাস্থ্যের প্রতি অত্যন্ত যত্নবান তিনি। ইদানীং নেটদুনিয়ায় তাঁর শরীরচর্চার ভিডিও, ছবি ভাইরাল হয়েছে। ইতিমধ্যে দু'বার তাঁর জিম লুক প্রকাশ্যে এসেছে। আর সম্প্রতি কলকাতায় এসআইআর প্রতিবাদে এন্টারপ্রেনিয়ার্স অর্গানাইজেশনের (ইও) একটি কনক্লেভে বক্তৃতা শেষে পুশআপ দিতে দেখা যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। তাঁর মতো জনপ্রিয় যুবনেতার এই স্বাস্থ্যচেতনা দল-মত নির্বিশেষে আপামর তরুণ সমাজকে অনুপ্রাণিত করে তুলছে।