দেবী কালিকার ১১টি রূপ! গৃহস্থ বাড়িতে পূজিতা হন মাত্র দু’টি রূপে
জানুন মায়ের কোন রূপের কী মাহাত্ম্য।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ১৪, ২০২৫, ১৭:১৪
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ১৪, ২০২৫, ১৭:১৪
১১২
কালিকাপুরাণ ও অন্যান্য তন্ত্র গ্রন্থগুলিতে দেবী কালিকার বিভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায়। দেবী আদ্যাশক্তি। অর্থাৎ- স্থির, নিষ্ক্রিয় অবস্থায় তিনি ব্রহ্ম। ব্রহ্ম যখন সক্রিয় হয়ে ওঠে, তখনই তিনি কালী রূপে প্রতিভাত হন। দেবীকে নানা রূপে আরাধনা করা হয়। মহাকাল সংহিতা অনুসারে কালীর ন'টি রূপ। আবার তোড়ল তন্ত্র অনুসারে কালী অষ্টধা—আটটি রূপ। তবে, কালীর বিশেষ ১১টি রূপই অধিক প্রচলিত।
২১২
দক্ষিণাকালী: গ্রাম বাংলায় দেবীকে বেশি পূজিত হতে দেখা যায় দক্ষিণাকালী রূপে। ইনি শ্যামাকালী নামেও পরিচিত। দেবী গায়ের বর্ণ নীল। গলায় থাকে মুণ্ডমালা। আশীর্বাদ ও অভয় মুদ্রা দেখা যায় ডান হাতে। বাঁ হাতে থাকে নরমুণ্ড এবং খড়্গ। এই কালীর নিচে দেবাদিদেব মহাদেব শায়িত অবস্থায় থাকেন।
শ্মশানকালী: এই দেবীর পুজো হয় শ্মশানে। কথিত আছে, ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাতেরা এই কালীর পুজো করতেন। তন্ত্র ও মন্ত্র সহযোগে এই দেবীর পুজো দিতে হয়। এই পুজোর প্রধান আচার হল বলি দান।
৪১২
সিদ্ধকালী: সাধকরা সিদ্ধি লাভের জন্য এই পুজো করে থাকেন। অমাবস্যার দিনে এই কালীপুজো হয়ে থাকে।
৫১২
ফলহারিণী কালী: গৃহস্থ বাড়িতে বছরে একবার এই দেবীর পুজো করা হয়ে থাকে। বাড়িতে বাস্তু সমৃদ্ধিতে ও সংসারে সকলের মঙ্গল কামনায় দেবীর এই রূপকে পুজো করা হয়।
সূর্য-দেবিশার মাঝে ‘কাবাব মে হাড্ডি’ অভনীত! কোহলির ‘লাভ’ কাণ্ডের পর চর্চায় সুন্দরী ইনফ্লুয়েন্সার?
রসিকতা করার ছাড়ার সুযোগ ছাড়ছেন না নেটিজেনরা।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ১৪, ২০২৫, ১৭:০০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ১৪, ২০২৫, ১৭:০০
১১০
বিরাট কোহলির জন্য একবার শিরোনামে এসেছিলেন তিনি। এবার ফের এক ক্রিকেটারের সঙ্গে দেখা গেল অভনীত কউরকে। তরুণী ইনফ্লুয়েন্সারের সঙ্গে এবার দেখা গেল সূর্যকুমার যাদবকে।
২১০
তবে না, এতে বিতর্কের লেশমাত্র নেই। কিন্তু তাতেও রসিকতা করার ছাড়ার সুযোগ ছাড়ছেন না নেটিজেনরা।
সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। ২৯ অক্টোবর থেকে ৬ নভেম্বরের মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন সূর্যকুমাররা। এশিয়া কাপ জেতার পর অজিভূমে নতুন পরীক্ষা ভারতীয় দলের।
৪১০
তার আগে সূর্যকুমার উজ্জয়নের মহাকাল মন্দিরে পুজো দিতে যান। সেই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ারও করেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক। আর সেই ভিডিওতে অভনীতকেও দেখা যায়।
৫১০
যদিও সূর্য একা নন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী দেবিশা শেট্টিও। দুজনেই মহাকাল মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন।
অন্যদিকে সোমবার ছিল অভনীতের জন্মদিন। পরে অভনীত নিজেও সোশাল মিডিয়ায় একাধিক ছবি দেন। সঙ্গে লেখেন, 'জন্মদিনে মহাদেবের থেকে আশীর্বাদ গ্রহণ করলাম। হর হর মহাদেব।'
এই বিতর্কের শুরু ১ মে। সেদিন ছিল অনুষ্কা শর্মার জন্মদিন। সেই উপলক্ষ্যে স্ত্রীকে নিয়ে বেশি আবেগঘন পোস্টও করেছিলেন কোহলি। তারপরই দেখা যায়, অভনীতের একটি স্বল্পবসনা ছবিতে ‘লাভ’ দিয়ে বসে আছেন কোহলি।
৯১০
কোহলির ব্যাখ্যা ছিল, ‘যখন আমি আমার ফিড পরিষ্কার করছিলাম, তখন হয়তো অ্যালগোরিদমের জন্য ভুল করে কোনও ঘটনা ঘটেছে। এর পিছনে আমার কোনও বিশেষ উদ্দেশ্য ছিল না। আমি সকলকে অনুরোধ করছি, এই নিয়ে অকারণে কোনও চর্চা না হোক। বিষয়টা বোঝার জন্য সবাইকে ধন্যবাদ।’
১০১০
এই নিয়ে অভনীতকে প্রশ্ন করা হয়, “আপনি তো অনেক বড় সেলিব্রিটির থেকে ‘লাভ’ পেয়েছেন। অনেকে আপনার ছবিতে ‘লাভ’ দেয়। সেটা নিয়ে আপনি কী বলবেন?” অভনীতের উত্তর ছিল, “এরকমভাবেই ভালোবাসা পেতে থাকি। আর কীই বা বলব?”
মিরর ওয়ার্ক থেকে সিক্যুইন শাড়ি, মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে বাজিমাত কোন নায়িকার?
জমকালো পার্টিতে কেমন ছিল অভিনেত্রীদের সাজ?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ১৪, ২০২৫, ১৬:৩৩
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ১৪, ২০২৫, ১৬:৩৩
১৯
মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে বসেছিল রীতিমতো চাঁদের হাট। এই পার্টি যেন ফ্যাশন ও গ্ল্যামারের এক অন্য সংজ্ঞা তৈরি করেছে। এদিন বলিউডের নতুন ও পুরনো প্রজন্মের অভিনেত্রীরা নজরকাড়া সাজে সে উঠেছিলেন। তাঁদের মধ্যে অবশ্যই রয়েছেন 'ড্রিম গার্ল' হেমা মালিনী। প্যাস্টেল শেডের শাড়ি, ব্লাউজ ও মানানসই গয়না ও মেকআপে সেজে উঠেছিলেন তিন। সঙ্গে নজর কেড়েছে তাঁর মুখের সেই চিরাচরিত হাসি।
২৯
বলিউডের প্রবাদপ্রতিম অভিনেত্রী রেখার সাজও ছিল দেখার মতো। লাল ও হলুদ রঙের সিল্কের শাড়িতে সেজেছিলেন তিনি। মাথায় ছিল জমকালো টায়রা ও টিকলি।
সাদা রঙের সিক্যুইন ওয়ার্কের আনারকলি সালোয়ার কামিজে সেজে উঠেছিলেন এই বিশেষ দিওয়ালি পার্টির জন্য নবাবঘরনি করিনা কাপুর। বরাবরের মতোই বেবো কেড়ে নিলেন সকলের নজর।
৭৯
এক ফ্রেমে ধরা দিলেন দুই প্রজন্মের অভিনেত্রী কাজল ও কৃতি স্যানন। জমকালো কাজ করা পেনসিল স্কার্ট ও টপে সেজেছিলেন কৃতি। অন্যদিকে তাঁর পোশাকের সঙ্গে প্রায় মানানসই রঙের জমকালো শাড়িতে সেজে উঠেছিলেন কাজল।
৮৯
বাদ যাননি নব্য প্রজন্মের অভিনেত্রী ও দুই অভিন্ন হৃদয় বন্ধু সুহানা-অনন্যাও সেজছিলেন এক্কেবারে জমকালো সাজে। সুহানা পরেছিলেন পার্পল রঙের শাড়ি। অন্যদিকে অনন্যা সেজে উঠেছিলেন প্যাস্টেল রঙের সিক্যুইন ডিজাইনের লেহেঙ্গা।
৯৯
তাঁরা নতুন প্রজন্মের অভিনেত্রী তথা কাপুর পরিবারের দুই কন্যা খুশি কাপুর ও শানায়া কাপুর। এদিন মণীশ মালহোত্রার পার্টিতে শানায়া সেজেছিলেন জমকালো মিরর ওয়ার্কের লেহেঙ্গায়। অন্যদিকে খুশি পরেছিলেন প্যাস্টেল রঙের সিক্যুইন ডিজাইনের শাড়ি। ছবি: ইনস্টাগ্রাম