‘মা হয়ে ফুলে ঢোল’, ক্যাটরিনাকে খোঁচা, বলিউড চুপ থাকলেও নায়িকার ‘বডি শেমিং’ নিয়ে ফুঁসছে পাকিস্তান!
‘কোথায় সেই ছিপছিপে গড়ন?’ মাতৃত্বকালীন ওজন বৃদ্ধিতে মারাত্মক কটাক্ষের মুখে ক্যাটরিনা কাইফ। গর্জে উঠলেন কোন পাক সুপারস্টার?
ক্যাটরিনা আপাতত চুটিয়ে মাতৃত্ব উপভোগ করছেন। তবে সম্প্রতি ফটোশিকারীদের লেন্সে অভিনেত্রীর যে শরীরী গড়ন ধরা পড়েছে, তা নিয়ে সোশাল পাড়ায় 'খাপ পঞ্চায়েত' বসানোর জোগাড়! মা হওয়ার পর ওজন বৃদ্ধি হওয়ার ঘটনা অস্বাভাবিক নয়। আর পাঁচজন মহিলাকেও শারীরীক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু সেলেব বলে ছাড় পাননি ক্যাটরিনা কাইফ।
আরও পড়ুন:
ভিডিও ভাইরাল হতেই একাংশের কটাক্ষ, 'মা হওয়ার পর চেহারার কী হাল! এত্ত মোটা হলেন কীভাবে?' কারও বা কটুক্তি, 'মা হওয়ার পর তো ফুলে ঢোল হয়ে গিয়েছেন।' কেউ বা ক্যাটরিনার অতীতের ছিপছিপে গড়নের তুলনা টেনে সমালোচনা শুরু করেছেন। মা হওয়ার পর থেকে ক্যাটরিনা নিজেকে লোকচক্ষুর আড়ালেই রাখেন। তবে সম্প্রতি আম্বানিদের গণেশপুজোয় গিয়ে শরীরী গড়ন নিয়ে খোঁচা খেতে হল তাঁকে।
তবে ক্যাটরিনার বডি শেমিং' নিয়ে বলিউড চুপ থাকলেও পাকিস্তান কিন্তু ফুঁসছে!গর্জে উঠেছেন জনপ্রিয় পাক তারকা আলি জাফর। তাঁর কথায়, "ক্যাটরিনা আগে কেমন দেখতে ছিলেন, এখন কেমন হয়েছেন? এহেন বহু পোস্ট চোখে পড়ছে। মাহিরাকেও (খান) এমন কটাক্ষের শিকার হতে হয়েছিল। তখনও আমি প্রতিবাদ করেছিলাম।" নিন্দুকদের উদ্দেশে পাকিস্তানি তারকার বার্তা, নিজের চরকায় তেল দিন!
আলি জাফরের মন্তব্য, "আমাদের সকলেরই নিজেদের দিকে তাকানো উচিত। নিজেদের ভুলগুলো শোধরানো উচিত। কেউই তো নিখুঁত নন। নারীশরীর নিয়ে পুরুষদেরও দৃষ্টিভঙ্গি বদলানো দরকার। আমাদের তৈরি করা মানদণ্ডের সঙ্গে না মিললেই আমরা কোনও মহিলাকে হেয় করতে পারি না। জীবনে কে, কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তা আমরা জানি না। তাই মানুষের প্রতি সহানুভূতিশীল হোন।"
আরও পড়ুন:
ক্যাটরিনা কাইফ অভিনীত 'মেরে ব্রাদার কি দুলহান' ছবিতে অভিনয় করেন আলি জাফর। সময়ের সঙ্গে কীভাবে সৌন্দর্যের সংজ্ঞা বদলেছে সেপ্রসঙ্গ টেনে পাকিস্তানি অভিনেতার মত, "কারও বাহ্যিক চেহারার ভিত্তিতে তাঁর সমালোচনা করা লজ্জার। প্রতিটি নারীর নিজস্ব জীবন আছে। তাঁর অতীত-বর্তমান বা ভবিষ্যৎ কেমন?- এসব না ভেবে তাঁকে তাঁর মতো করে বাঁচতে দিন, আর আপনি আপনার জীবনযাপন করুন।